বাউফলে ধান কাটাকে কেন্দ্র করে একই পরিবারের নারীসহ চারজনকে কুপিয়ে জখম
পটুয়াখালীর বাউফলে ধান কাটাকে কেন্দ্র একই পরিবারের নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। এর মধ্যে একজনের হাতের কাটা অংশে ২২ টি সেলাই লেগেছে। গতকাল উপজেলার দাশপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাওলাদার বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৭।এ মামলায় জালাল হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে জানা যায়, উপজেলাধীন দাশপাড়া ইউপির খেজুরবাড়িয়া গ্ৰামের শাহ আলম প্যাদা গংদের সাথে প্রতিবেশী জালাল হাওলাদার গংদের জমি নিয়ে বিরোধ চলছিল। স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে বিরোধ মীমাংসাও হয়। খেজুরবাড়িয়া মৌজার জেল নং-১২২ এর ৫৬ খতিয়ান ভুক্ত ৩ একর ২২ শতাংশ বিরোধ পূর্ব জমির ধান কাটার চেষ্টা করে স্থানীয় জালাল হাওলাদারের নেতৃত্বে ১০ জনের একটি দল। এ সময় জমির পৈত্রিক সূত্রে মালিক শাহ আলম বাধা দিলে তাকে জালাল হাওলাদার ও তার সহযোগীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। শাহ আলমের ডাকচিৎকার শুনে তার মা ও পরিবারের অন্য সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে জখম করা হয়।
ভুক্তভোগী শাহ আলম বলেন, ওই জমির আমি পৈত্রিক সূত্রে মালিক এবং দীর্ঘদিন আমি ভোগদখল করতেছি। ইদানীং এলাকার ভূমিদস্যু জালাল হাওলাদার আমার জমি জোরপূর্বক দখলের পায়তারা চালাচ্ছে। গতকাল সে আমার রোপনকৃত ধান রাতের আধারে লোকজন নিয়ে কাটা শুরু করে। এসময় আমি বাধা দিলে তারা আমাকে এবং আমার পরিবারের সদস্যদের কুপিয়ে আহত করে। অভিযুক্ত জালাল হাওলাদার গংদের কারো বক্তব্য নেয়া যায়নি।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ মামলায় একজনকে গ্ৰেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied