ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়ায় দুই অটো টেক্সির মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ৬


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৯-১২-২০২৩ দুপুর ১:২৮

চট্টগ্রামের সাতকানিয়ায় দুই অটো টেক্সির মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ৬ জন আহত হয়েছেন। গতকাল (শনিবার) সকাল ১১ টার দিকে উপজেলার সাতকানিয়া-বাঁশখালী সড়কের ঢেমশা ইউনিয়নস্থ উত্তর ঢেমশা থ্রী ষ্টার ক্লাবের সামনে এঘটনা ঘটে। আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেল তারা হলেন,  উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের  ইছামতি আলীনগর এলাকার মৃত আয়ুব আলীর ছেলে নুরুল আবছার(৪০), একই এলাকার নবী হোসেনের ছেলে মনজুর  আলম (৩৭), কাঞ্চনা ইউনিয়নের গুরগুরি  এলাকার  দেলোয়ার হোসেনের মেয়ে তুলিফা আক্তার(১২) এবং একই এলাকার মো. আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৫)। আহতদের উপজেলার কেরানীহাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অজ্ঞাত পরিচয়ের শিশুরা নিজ তত্বাবধানে চিকিৎসা নিয়েছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন। 

আহত আনোয়ার হোসেন বলেন, আমি কাঞ্চনা ইউনিয়নের ফুলতল এলাকা থেকে অটো টেক্সি যোগে ব্যক্তিগত কাজে কেরানীহাট যাচ্ছিলাম। আমাদের টেক্সিটি থ্রী স্টার ক্লাব এর সামনে পৌঁছলে কেরানীহাট থেকে সাতকানিয়াগামী টেক্সির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিশুসহ ৬ জনের মত আহত হয়েছি। এ সময় আমাদের টেক্সিটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করিয়ে চিকিৎসা করায়।  কেরানীহাট আশশেফা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইফরাত বিন জায়েদ বলেন, দুর্ঘটনার শিকার আহতদের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয়। সাতকানিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির দুর্ঘটনার খবর অবগত নয় বলে জানান। 

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত