অভয়নগরে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা
বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস,মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ তাজ, দফতর সম্পাদক শাহীন আহমেদ,সদস্য জাকির হোসেন হৃদয়, বিভার নির্বাহী পরিচালক সুকুমার ঘোষ, যুব উন্নয়ন অধিদপ্তর উপজেলার কর্মকর্তা আন্জুমনোয়ারা, থানার উপপরিদর্শক অনিষ, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী আকলিমা খাতুন, সমাজ সেবায় অবদান রাখায় মিনারা পারভীন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে হাবিবা সুলতানা, নির্যাতিত নারী থেকে উঠে আসা জাকিয়া সুলতানা, সফল জননী নারী হামিদা বেগম, সফল উদ্যোক্তা নাজমা খাতুনে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা অফিস সহকারী দেবাশীষ দাস নান্টু।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার
আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান
Link Copied