রূপগঞ্জে অন্তঃসত্তা নারীকে নির্যাতন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে চনপাড়ার নতুন ডন শমসেরের নেতৃত্বে সুমাইয়া আক্তার (২০) নামে ৮ মাসের অন্তঃসত্তা নারীকে বেধরক পিটিয়ে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে অন্তঃসত্তা গৃহবধূর শশুর আওলাদ হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
আওলাদ হোসেন জানান, চনপাড়ার এলাকার শমসের আলী চাঁদাবাজ, সন্ত্রাসী হিসেবে পরিচিত। শমসের আলীর সঙ্গে আওলাদের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার রাতে শমসের ওরফে ডাকু শমসেরের নেতৃত্বে আলী, হেলাল, আপন, মিনারা, শাহাবুদ্দিনসহ অজ্ঞাত ১০/১২ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আওলাদ হোসেনের বাড়িঘরে হামলা ভাংচুর চালাতে থাকে। এসময় আওলাদের ছেলের স্ত্রী ৮ মাসের অন্তসত্তা সুমাইয়া আক্তার ভাংচুরে বাঁধা প্রদান করলে সন্ত্রাসীরা তাকে চুলের মুঠি ধরে বাইরে বের করে এলোপাথারিভাবে পিটিয়ে অমানুষিক নির্যাতন চালায়। এসময় আওলাদের স্ত্রী সেলিনা (৪৫) বাচাঁতে এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও পিটিয়ে আহত করে। এসময় সন্ত্রাসীরা বাড়িঘর ভাংচুর করে নগদ ২৫ হাজার টাকা ও ৩ লাখ টাকার আসবাবপত্র লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
স্থানীয়রা জানান, চনপাড়ার অঘষোতি সম্রাট ইউপি সদস্য বজলুর রহমান বজলু মারা যাওয়ার পর উপ-নির্বাচনের শমসের আলী ইউপি সদস্য নির্বাচিত হয়। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে চাঁদাবাজি, গুম, খুন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নেয় শমসের। বর্তমানে শমসের চনপাড়ার নতুন ডন হিসেবে পরিচিত। স্থানীয় এক প্রভাবশালী জনপ্রতিনিধির শেল্টারে শমসের তার এ অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে বলে জানান এলাকাবাসী। এছাড়া আধিপত্য বিস্তার নিয়ে জয়নাল গ্রুপ ও শমসের গ্রুপের মাঝে বেশকয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। পরে জয়নাল আইন শঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর চনপাড়া কিছুদিন শান্ত থাকলেও গত কয়েকদিন ধরে শমসের আবারো বেপরোয়া হয়ে পড়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত শমসের বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে ও বানোয়াট।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি তদন্ত জোবায়ের হোসেন বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বুধবার কুড়িগ্রাম আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত
ভূঞাপুরে কুরআনের পাখিদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণ
নেছারাবাদে দাড়িপাল্লার পক্ষে জনসভা, ‘দেশ সংস্কারে হ্যাঁ ভোট’ চাইলেন শামীম সাঈদী
কাপাসিয়ায় বিএনপি প্রার্থীকে এনপিপি প্রার্থীর পূর্ণ সমর্থন
অবশেষে রেলগেটের উচু-নিচু সড়কটি মেরামত হলো কিছুটা স্বস্তির নিঃশ্বাস রাণীনগর বাসীর
শ্রমিক দলের উদ্যোগে শ্রীমঙ্গলে নির্বাচনী জনসভা
রাজস্থলীতে বন্যহাতির ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি অনুদানের নগদচেক বিতরণ
মোহনগঞ্জে ধনু নদীর পাড় দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ
সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ
মুরাদনগরে নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা
কালকিনিতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল