ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পরিবারের সংবাদ সম্মেলন

কুটি মিয়া মৃত্যু পরিকল্পিত হত্যাকান্ড


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-১২-২০২৩ দুপুর ৪:৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা দরগাপাশা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফরিদুল ইসলাম কুটি মিয়ার মৃত্যুকে পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি করেছেন তার স্বজনরা।হত্যা রহস্য উদঘাটন করে অপরাধীদের গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়ে শনিবার দুপুরে শহরের একটি সাংবাদিক সংগঠনের কার্যালয়ে  সংবাদ সম্মেলন করেন নিহতের মা,স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যরা।

লিখিত বক্তব্যে নিহত কুটির মিয়ার স্বজনরা  অভিযোগ করে বলেন, ঘটনার দিন রাত সাড়ে ৯ টার দিকে ভুরুমপুর গ্রামের যুবক দেলোয়ার হোসেন কুটি মিয়ার মোবাইল ফোনে বার বার কল করে ডাবর পয়েন্টে দেখা করতে বলেন। ফোনকলের পর দেলোয়ারের সাথে দেখা করতে বাড়ি থেকে বের হয়ে যান কুটি মিয়া। এর ১ ঘন্টা পর অজ্ঞাত একজন কুটি মিয়ার মোবাইল দিয়ে দুর্ঘটনায় কুটি মিয়ার মৃত্যু হয়েছে বলে জানায় পরিবারকে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে মোটরসাইকেল ও কুটি মিয়ার নিথর  দেহ সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়। এসময়  দুর্ঘটনার কোনো আলামত পাওয়ায় যায়নি বলে দাবি পরিবারের।

স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় কুটি মিয়াকে  কৈতক হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে পরিবারের দাবি কুটির মিয়ার মৃত্যু দুর্ঘটনা নয় এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। এই হত্যাকান্ডের সাথে জনৈক যুবক দেলোয়ারসহ একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে বলে দাবি তাদের। 

কুটির মিয়ার মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন ৩ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হলেও রহস্যজনক কারনে আসামিরা এখনও ধরাছোঁয়ার বাহিরে বলে জানান কুটি মিয়ার স্ত্রী আয়েশা বেগম। মৃত্যু রহস্য উদঘাটন করতে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে  দাবি পরিবার।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুটির মিয়ার দ্বিতীয় স্ত্রী রাশেদা বেগম,মা খায়রুন নেছা, চাচা জামিল আহমদ ছব্দর।সংবাদ সম্মেলন স্থানীয় ও জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলে

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার