ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দুমকীতে আ'লীগের বহিস্কৃত নেতা মোঃ মোশারেফ হোসেন : শ্রমিকলীগের সভাপতি


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১০-১২-২০২৩ দুপুর ৪:০

পটুয়াখালীর দুমকীতে উপজেলা ও ইউনিয়ন আ'লীগ কর্তৃক বহিস্কৃত নেতা ওয়ার্ড আ'লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন হাওলাদারকে উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঘোষণা করে কমিটি গঠন করা হয়েছে। 

এতে দলটির তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি করতে। 

সূত্র জানায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন আ'লীগের ৮ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মোশারেফ হোসেন হাওলাদারকে(ইউপি নির্বাচন -২০২৩/লেবুখালি ও শ্রীরামপুর ইউনিয়ন) এ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৫ জুলাই বিকেলে উপজেলা আ'লীগ কার্যালয়ে উপজেলা আ'লীগ ও ইউনিয়ন আ'লীগের যৌথ সভায় জেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আঃ মান্নান এর উপস্থিতি ও নির্দেশক্রমে সংগঠনের ৪৭(১১) ধারা মোতাবেক প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও এবছরের ২০ জুলাই শ্রীরামপুর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক কে এম শহিদুল ইসলাম খলিল স্বাক্ষরিত এক চিঠি সূত্রে জানা যায়, ওই একই অভিযোগে মো. মোশারেফ হোসেন হাওলাদারকে ৮ নম্বর ওয়ার্ড আ'লীগের সভাপতির পদ থেকে বহিষ্কার করে সংগঠনের পরবর্তী সভাপতি মো. আবদুস ছালাম হাওলাদারকে সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। 

এদিকে বহিষ্কৃত নেতা মো. মোশারেফ হোসেন হাওলাদারকে সভাপতি করে এ বছরের ২০ অক্টোবর দুমকী উপজেলা শাখার জাতীয় শ্রমিকলীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 

বহিস্কৃত নেতাকে নিয়ে কমিটি ঘোষণা করা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান জানান, আসলে এটা একটা মিসটেক হয়েছে। দুমকী উপজেলা আ'লীগ থেকেই তো তাকে সুপারিশ করা হয়েছে। আমরা জেলা শ্রমিকলীগ তো আর দুমকীর কে বহিস্কৃত বা কে বহিস্কৃত নয় তা ভালো জানা নেই। 

এখন তো জানলেন তবে কি ধরনের ব্যবস্থা নিবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা লিখিত অভিযোগ পেলে অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

এবিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ বলেন, আমাদের সংগঠনে বহিস্কৃত নেতাকে কমিটিতে রাখার বিধান নেই।  কীভাবে তাকে সভাপতি পদের মত গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে তা আমার জানা নেই। 

জেলা আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর জানান, বহিষ্কৃত নেতাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা আমাদের সংগঠনের নিয়ম পরিপন্থী। 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ