ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অধ্যক্ষ সরোজ কান্তি বাইনকে ‘স্বপদে পুনর্বহাল’


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১০-১২-২০২৩ দুপুর ৪:৬

মিথ্যা অনিয়মের অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাহুথড় উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ সরোজ কান্তি বাইনকে স্বপদে পুনর্বহাল করেছে বিদ্যালয়ের এডহক কমিটি।

রোববার (১০ ডিসেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বিদ্যালয়ের দায়িত্ব বুঝে নেন অধ্যক্ষ সরোজ কান্তি বাইন।

এ সময় উপস্থিত ছিলেন জয় গোপাল মৌলিক, দয়াময় মৌলিক, রমণী মন্ডল, নরেন বিশ্বাস, ডা. মনোরঞ্জন বিশ্বাস, কমলেশ ঘোষ, প্রদীপ গোলদার, দীলিপ সরকার, নিত্য মজুমদার নিহার মৌলিক প্রমুখ।

এরআগে গত ১ নভেম্বর বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান শিক্ষা বোর্ডের নির্দেশে তাকে স্বপদে পুনর্বহাল করেন।
জানা গেছে, ২০১৯ সালে অধ্যক্ষ সরোজ কান্তি বাইনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তৎকালীন এডহক কমিটি বিধিবর্হিভূতভাবে তাকে প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। যা প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করতে সরোজ কান্তি বাইন গত ১৪.০১.২০ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর আবেদন করেন। যার প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আপিল এন্ড আরবিট্রেশন সভায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করে। অভিযোগ অসত্য প্রমাণিত হওয়ায় সকল বকেয়া পরিশোধসহ তাকে অধ্যক্ষ পদে পুনর্বহালের নির্দেশ দেয়। ওই আদেশের বিরুদ্ধে শিক্ষার্থীর অভিভাবক দীলিপ দাস উচ্চ আদালতের পৃথক বেঞ্চে দুটি রিট পিটিশন দায়ের করেন। যা উচ্চ আদালত খারিজ করে দেন। ফলে সরোজ কান্তি বাইনের অধ্যক্ষ পদে পুনর্বহালের কোনো আইনী বাঁধা নেই। ফলে এডহক কমিটি তাঁকে স্বপদে পুনর্বহাল করে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক