বাজালিয়ার সেই শহিদুল্লাহকে হত্যামামলায় ২দিনের রিমান্ড
চট্টগ্রামের সাতকানিয়ায় ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে নির্বাচন চলাকালীন উপজেলার বাজালিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় একজনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামী ও তৎকালীন স্বতন্ত্র প্রার্থী শহিদুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারের ১৩দিন পর আদালত ২দিনের রিমান্ড মন্জুর করেন।
রবিবার ( ১০ই ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (০২)এর আওলাদ হোসেন মোহাম্মদ জোনায়েদের আদালত এই ২দিনের রিমান্ড মন্জুর করেন বলেন নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী মো:জাহেদ।
এদিকে বাদী পক্ষের আইনজীবী মো: জাহেদ আরো বলেন, মামলাটি বর্তমানে ডিবিতে তদান্তধীন তাই ডিবির অফিসার ৩ দিনের রিমান্ডের আবেদন করেন।
সবার শুনানি শেষে আদালত সন্তুষ্ট হয়ে আসামীর বিরুদ্ধে ২দিনের রিমান্ড মন্জুর করেন। উল্লখ্য- গত (২৮ নভেম্বর) ভোরে তাঁকে নগরীর খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শহিদুল্লাহ চৌধুরী উপজেলার বাজালিয়া ইউনিয়নের ছত্তার চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমেদ তখন গনমাধ্যমকে জানিয়েছিল- সাতকানিয়া থানায় ২০২২ সালে দায়েরকৃত হত্যা মামলার আসামি শহিদুল্লাহ চৌধুরীকে নগরীর খুলশী থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
তবে মামলাটি ডিবির তদন্তাধীন থাকায় পরে তাঁকে সাতকানিয়া থানা পুলিশের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)'র কাছে হস্তান্তর করা হয়।
এর আগে ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে বাজালিয়া ইউপিতে নির্বাচনী সহিংসতায় আব্দুস শুক্কুর নামে একজনের মৃত্যু হয়। তিনি তৎকালীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তাপস দত্তের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
এ ঘটনায় পরবর্তী হত্যা মামলা দায়ের হলে বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে ঘটনার প্রায় দেড় বছরের অধিক সময় পর প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন