পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ জয়িতা সাহানা চৌধুরী
আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা পদক পেয়েছেন সাহানারা চৌধুরী। শনিবার (৯ডিসেম্বর) জেলা প্রশাসক নূল কুতুবুল আলম তার হাতে এ পদক তুলে দেন। এর আগে সফল জননী হিসাবে বাউফল উপজেলার শ্রেষ্ঠ জয়িতা পদক গ্রহন করেন তিনি। শাহানারা চৌধুরী ১৯৫৭ সালে তৎকালীন বাকেরগঞ্জ জেলার কলসকাঠী গ্রামের বাগদিয়া গ্রামের এক মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। ১৯৭২ সালে কলসকাঠী বিএম একাডেমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কৃতিত্বের সাথে সফলতা অর্জন করে ধর্মীয় অনুশাসনের জন্য পড়ালেখার ইতি টানেন এবং একজন সরকারী কর্মকর্তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নিজের অধম্য ইচ্ছা শক্তির নেশাকে পাশ কাটিয়ে ৮টি কন্যা সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশের বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করেছেন। স্বামী বিয়োগের পরও একজন সফল জননী হিসাবে দক্ষতার পরিচয় দিয়ে সমাজকে বুঝিয়ে দিয়েছেন নারীরা সমাজের বোঝা নয়, আর্শীবাদ। এএলএআরডি, এসডিএ ও ব্রাকের সহযোগীতায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা ও উপজেলার সরকারী বেসরকারী কর্মকর্তাগন সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার