ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কেশবপুরে করোনা উপসর্গে নারীর মৃত্যু : সৎকারে পাশে নেই স্বজনরা


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ৪:২৭

যশোরের কেশবপুরে এক নারীর করোনা উপসর্গে মৃত্যু হয়। তার সৎকারে সকলে অনীহা প্রকাশ করে। পাশে থাকেনি স্বজনরা। কেশবপুর শহরের অনন্ত সড়কের সাহাপাড়ার চিত্ত দের স্ত্রী মঞ্জু রানী দে (৫৫) নামে এক নারী গত মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টায় মারা যান। 

তার করোনার উপসর্গ থাকায় শবদেহের অন্ত্যেষ্টিক্রিয়ায় স্বজনসহ এলাকার কেউ এগিয়ে আসেনি। এ সময় কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য এবং সৎকার টিমের প্রধান গৌতম রায়ের তত্ত্বাবধানে ইউএনওর সহযোগিতায় স্থানীয় কুটিবাড়ী মহাশ্মশানে বুধবার দুপুরে শেষকৃত্য সম্পন্ন করা হয়। সৎকারে অংশ নেন- মিলন সরকার, বিশ্বনাথ সাহা, গণেশ অধিকারী ও ফুলন অধিকারী। 

এ বিষয়ে উপজেলা সৎকার টিমের প্রধান তত্ত্বাবধায়ক গৌতম রায় বলেন, করোনায় আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালে মারা যান মঞ্জু রানী। তার সৎকারে সকলে অনীহা প্রকাশ করেন। এমতাবস্তায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এমএম আরাফাত হোসেন আমাদের পিপি প্রদানসহ সব উপকরণের ব্যবস্থা করে দেন। কেশবপুর কুটিবাড়ী মহাশ্মশানের সৎকার টিম নিয়ে তার বাড়িতে উপস্থিত হয়ে মঞ্জু রানী দে নামে ওই নারীর শেষকৃত্য সম্পন্ন করেছি।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ