ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে ব্রাকের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১১-১২-২০২৩ দুপুর ৩:৫৪
নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ প্রচারাভিযান উদযাপন উপলক্ষে  মানববন্ধন, র‌্যালী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে ।
 
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনে সুরক্ষা কর্মসূচি আওতায় অধিকার এখানে এখনই প্রকল্পের মাধ্যমে সকাল ১০টায় জয়পুরহাট সরকারী কলেজে এ কর্মসূচি পালিত হয়েছে। অধিকার এখানে এখনই প্রকল্পের ৬টি ইয়ুথ গ্রুপের প্রায় শতাধিক তরুণ –তরুণী অংশগ্রহণ করেন।ইয়ুথ সদস্য মিম্মা আক্তারের  সভাপতিত্বে  বক্তব্য দেন  অধিকার এখানে এখনই প্রকল্পের জেলা যুব সংগঠক মুর্শিদা খাতুন। এসময়  উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারী কলেজ  বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: জাহাঙ্গীর আলম। 
 
আলোচকবৃন্দ বলেন যে, নারী নির্যাতন প্রতিরোধে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। নারীর প্রতি সহিংসতা রোধে দেশের তরুণ-যুবসমাজকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। বাল্যবিবাহ বন্ধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে অভিভাবক, শিক্ষকসমাজ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের।নারী নির্যাতন প্রতিরোধ ও নিমূ‌র্লের কর্মসূচি বাস্তবায়নের জন্য সচেতনতা মূলক কর্মসূচিতে নারী ও কন্যাশিশুদের যুক্ত করতে হবে। নারী নির্যাতন প্রতিরোধ ও নিমূ‌র্ল কর্মসূচিতে পুরুষসমাজকে যুক্ত করে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে।
 
নারীর প্রতি সহিংসতা বন্ধে শিশুকাল থেকেই কন্যা শিশু ও নারীর প্রতি বিনিয়োগ বাড়াতে হবে। স্বাভাবিক, সুস্থ ও সমতা ভিত্তিক সমাজ বির্নিমাণে তাই সকলকে কাজ করতে হবে। তাহলেই সহিংসতামুক্ত পরিবার, সমাজ ও দেশ পাওয়া সম্ভব।আলোচনা সভা শেষে কুইজ এবং কুইজের পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত