ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে ম্যাজিস্ট্রেট কে দেখেই কমে গেল পেঁয়াজের দাম


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১১-১২-২০২৩ দুপুর ৩:৫৫
জয়পুরহাটের বিভিন্ন হাট-বাজারেও বেড়েছে পেঁয়াজের দাম। শহরের নতুনহাট  বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই ব্যবসায়ীরা ২০০ টাকা  টাকার পরিবর্তে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা শুরু করেন। আজ সোমবার (১১ ডিসেম্বর) সকালে শহরে নতুনহাট বাজারে অভিযানের মুহূর্তে সাধারণ ক্রেতারাও পেঁয়াজ কিনতে হুমড়ি খেয়ে পড়েন।
 
এসময়  বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা  জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মিজানুর রহমান।
 
ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, পেঁয়াজের দাম নিয়ে বাজারে কারসাজি শুরু হয়েছে। প্রতি কেজিতে ৮০-১০০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভারত রপ্তানি বন্ধ করে দেওয়ায় এটা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার আগে যে পেঁয়াজ বাজারে ঢুকেছে সেটারও দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
নতুনহাটে বাজার করতে আসা শফিকুল ইসলাম জানান, দুদিন আগে পেয়াজ কিনেছি শুধু ৯০ টাকা কেজিত আর আজ দাম চাচ্ছে ব্যবসারা ২শ টাকা কেজিতে। হঠাৎ ভ্রাম্যমান আদালত দেখে ব্যবসায়ীরা ৮০ টাকা কেজিতে বিক্রি শুরু করেছেন এতে ক্রেতারা অনেক খুশী। 
এদিকে পাতাসহ যে পেঁয়াজ বিক্রি হতো ৮০ টাকা কেজিতে তা নেমে এসেছে ৬০টাকায়।  সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে জয়পুরহাটের জেলা প্রশাসন  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখবে বলে জানাগেছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত