ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে উৎসব মুখর পরিবেশ ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১২-১২-২০২৩ দুপুর ৩:৪৯
সারাদেশের ন্যায় শুরু হয়েছে  মিরসরাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
 
মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. কবির হোসেন, উপজেলা স্বাস্থ্য সহকারী কাজী সাইফুল ইসলামসহ স্বাস্থ্য পরিদর্শক, সহ-স্বাস্থ্য পরিদর্শক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 
এসময় অতিথিরা আনুষ্ঠানিকভাবে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী কয়েকজন শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের খাওয়ানোর মাধ্যমে উপজেলা ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন জানান ,সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ক্যাম্পেইন। উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ৩৯৪ টি টিকা কেন্দ্রে ৭৯০ জন স্বেচ্ছাসেবীরা ৫৬ হাজারেরও অধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলছে।

এমএসএম / এমএসএম

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা