কেরানীগঞ্জ মডেল থানার ওসির বিদায় সংবর্ধনা
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।সোমবার সন্ধ্যা সাতটায় কেরানীগঞ্জ মডেল থানায় বন্ধন মাল্টিপারপাস কমপ্লেক্স ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) খালেদুর রহমান খালেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মোঃ শাহাবুদ্দিন কবির।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধনায় প্রধান অতিথি বলেন, ওসি মামুন অর রশিদ একজন উদার মনের মানুষ। সব সময় জনগণের সেবক হিসেবে এ থানায় কর্মরত ছিলেন। তিনি নতুন কর্মস্থলে ভাল থাকুক সেটাই আমরা কামনা করি।
অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মামুন অর রশিদ বিদায়ী বক্তব্য শুনে মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েন। কেরানীগঞ্জ উপজেলার মানুষ বন্ধুত্বপ্রিয় আখ্যায়িত করে তিনি বলেন আমি যে স্থানেই চাকুরী করি না কেন এ কেরানীগঞ্জ মডেল থানার মানুষকে ভুলতে পারবো না। কেরানীগঞ্জ মডেল থানার বাসীর সাথে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। যা কোন দিন মুছে যাবে না। তিনি দায়িত্ব পালনকালে কেরানীগঞ্জে সকল সাংবাদিক ভাইদের সাথে সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন বলেও বক্তব্যে তুলে ধরেন।
গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন অর রশিদ বলেন, আমি গত দেড় বছর কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার এই দায়িত্ব পালনকালে কেরানীগঞ্জ মডেল থানায় সংগঠিত বিভিন্ন অপরাধের সংবাদ এর পাশাপাশি আমাদের বিভিন্ন সাফল্য গুলো আপনারা আপনাদের প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ায় প্রচার করেছেন।
আপনাদের এই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার আমাদের পেশাগত দায়িত্ব পালন আরো অধিক সহজ হয়েছে। আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি, দু্নীতি, বিভিন্ন অনিয়ম সহ আমাদের ক্রটি বিচ্যুতি ধরিয়ে দিয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে আমার কথায় অথবা ব্যবহারে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন এটি একান্তই ছিল। সব সময় আপনাদের সহযােগিতা পেয়েছি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক সংবাদ সারাবেলার সাংবাদিক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোস্তাক, কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাসান আলী, কেরানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুর চৌধুরী, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রায়হান খান, কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদ হোসেন, কেরানীগঞ্জ মডেল থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন অমি, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের সময় পত্রিকার সাংবাদিক মোহাম্মদ ইমরান হোসেন ইমু, দৈনিক টুঙ্গিপাড়া পত্রিকার সম্পাদক শেখ আবুল কালাম আজাদ।
ঢাকা জেলা, ট্রাফিক পুলিশ দক্ষিণ ইন্সপেক্টর মোঃ জাকির হোসেন কেরানীগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর অপারেশন আশিকুর রহমান মুন্সী সহ কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন সাংবাদিক গন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার