ঢেলে সাজানো হবে চসিকের গাহর্স্থ্য অর্থনীতি কলেজ: মেয়র রেজাউল
নারী শিক্ষার প্রসারে গাহর্স্থ্য অর্থনীতি সিটি কর্পোরেশন কলেজকে ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার কলেজটির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেয়র এ ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নারী শিক্ষার প্রসারে এ কলেজের মানোন্নয়নে বিনিয়োগ করব। এ কলেজে আরো বিভিন্ন জীবনমুখী বিষয় চালু করা হবে। কলেজে শহিদ মিনার নির্মাণ করা হবে। শিক্ষার্থীদের জন্য গড়ে তোলা হবে হোস্টেল, বর্ষাকালে চলাচল সুবিধাজনক করতে নালা নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াস, মেয়রের একান্ত সচিব ও প্রধান শিক্ষা কর্মকর্তা আবুল হাশেম, গাহর্স্থ্য অর্থনীতি সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ আলম আখতার, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, কলেজের সাবেক সভাপতি জালাল আহম্মদ, কলেজের আজীবন দাতা সদস্য আজগর হাসান চৌধুরী।
এমএসএম / এমএসএম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
রায়গঞ্জে তীব্র গরমে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন
বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ীতে হামলা, ভাংচুর, ৪ জনকে রক্তাক্ত জখম, থানায় মামলা
বরগুনায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
জনপ্রতিনিধি নেই, তবু সন্ধ্যা পর্যন্ত চলছে দাপ্তরিক কার্যক্রম
তিতাস উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
বাকেরগঞ্জ পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু