ডাসারে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
মাদারীপুরের ডাসারে উপজেলা আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ সাইদুজ্জামান হিমু, সরকারি শেখ হাসিনা একাডেমী অ্যান্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ ড মোঃ শওকত আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধ কালীন কমান্ডার মোঃ হাকিম তালুকদার, ডাসার থানার এসআই মোঃ কালাম হোসেন, ডাসার উপজেলার ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, ডাসার উপজেলার আনসার ভিডিপির কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান, ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ভাসাই সিকদার, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খান, কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর মোহাম্মদ হাওলাদার, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার, সনমন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা ইসরাত ইমাম, ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আশরাফুল আলম লাহিদ, সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান আজাদ, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম প্রমুখ।
এ সময় ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, সামনে আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, অবশ্যই নির্বাচন যাহাতে সুন্দর এবং ভালো ভাবে সম্পন্ন হয় সে ব্যপারে সকলকে সচেতন হতে হবে।
যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ভোট কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে, ওই সকল প্রতিষ্ঠানের প্রধান নৈশপ্রহরী সঠিকভাবে পাহাড়া দিচ্ছে কিনা যাচাই করবেন, পাশাপাশি আমাদের গ্রাম পুলিশের সদস্যরাও দেখবাল করবেন। এরপরে চলতি মাসেই আমাদের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর। আমরা যাহাতে এ বিজয় দিবসটি সুন্দর ভাবে পালন করতে পারি,প্রত্যেকেই যারযার অবস্থান থেকে সহযোগিতা করবেন।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত