টাচ মোবাইলেই সাইবার অপরাধ
টাচ মোবাইলেই হচ্ছে যত সাইবার অপরাধ। আদালতে মামলা দিলে সিআর মামলার তদন্তের ভার পড়ে পুলিশের ওপর। দুই বছরেও মামলার তদন্ত রিপোর্ট দিচ্ছে না পুলিশ। তবে থানায় জিআর মামলা হলে থানা পুলিশ দ্রুত আসামীকে পাকড়াও করতে নেমে আটক বা গ্রেফতার করেই ছাড়ে। কিন্তু রাঘব-বোয়াল হলে তাতে আবার লুকোচুরির অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধে।
এদিকে, কেউ না জেনে বা না বুঝে লাইক, শেয়ার বা কমেন্ট করলেই সাইবার অপরাধের সামিল। ফলে সাইবার অপরাধের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইন্টারনেটে কোন অশোভনীয় পোস্ট হলেই ভাইরাল হচ্ছে মিনিটে। লাইক শেয়ার কমেন্টের অভাব নেই। ফলোয়ার আর সাবসক্রাইবার এমনকি মানহানিকার কোন ঘটনা ভাইরাল হলে ওই ধরনের পোস্টে লাইক, শেয়ার ও কমেন্ট করলেই মামলার বিপরীতে গ্রেফতার এড়াতে পারছে না কেউই।
চট্টগ্রামের বিভাগীয় সাইবার ট্রাইবুন্যাল জজ আদালতে এখন এ ধরনের চলমান মামলা রয়েছে পাঁচ শতাধিক। এসব মামলার বেশির ভাগই লাইক কমেন্ট আর শেয়ারের কারণে হয়েছে। তবে না বুঝে পোস্ট বা ভিডিও ক্লিপ ভাইরালের কারণেও অনেক মামলা নথিভুক্ত হয়েছে। বিশেষ করে ডির্ভোসী স্বামী-স্ত্রী, প্রক্তন প্রেমিক প্রেমিকা থেকে শুরু কওে স্কুল শিক্ষার্থীদের ছবি এডিট করার কারণেও মামলা দায়ের হচ্ছে। এসব মামলার তদন্তের শুরুতেই সিআইড’র ফরেনসিক বিভাগ নিশ্চিত করছে অভিযোগটি সাইবার অপরাধের আওতায় পড়ে কিনা। সাইবার অপরাধের আওতায় না পড়লে মামলা খারিজ হয়ে যাবে।
এদিকে, শিক্ষার আলোর সঙ্গে তথ্য ও প্রযুক্তির অপব্যবহারে তরুণ সমাজ এখন প্রতিনিয়ত মামলার শিকার। প্রতিনিয়ত সাইবার অপরাধের শিকার হয়ে তরুণ প্রজন্ম আরো বেশি আকর্ষিত হচ্ছে। কোন কিছু বুঝে বা না বুঝেও লাইক শেয়র কমেন্ট দিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে।
চট্টগ্রামের সাইবার ট্রাইবুন্যাল আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম আদালত ভবনে থাকা চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইবুন্যাল আদালতে এখন পাঁচ শতাধিক মামলার ফরেনসিক রিপোর্ট দিচ্ছে ঢাকার ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট(সিআইডি)। শুধু চট্টগ্রাম জেলাই নয়, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর ও নোয়াখালির বিভিন্ন থাানায় রুজু হওয়া মামলাগুলো চট্টগ্রাম আদালতের সাইবার ট্রাইবুন্যালে বিচারাধীন। আদালতে মামলা রুজু হলেই তদন্ত রিপোর্টের পরই অপরাধীদের ধরতে পুলিশ ও র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কিন্তু অভিযোগ না পেলে এসব অপরাধীদের ধরা অনেক কঠিন এমন মন্তব্য পুলিশের। ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ব্যবহারকারীদের রক্ষায় সাইবার সিকিউরিটি(সাইবার নিরাপত্তা) আইন প্রণয়ন করা হয়েছে। গড়ে তোলা হয়েছে সাইবার ট্রাইবুন্যাল আদালত।
তথ্য প্রযুক্তির এ আন্দোলনে শুধু তরুণ সমাজই নয়, প্রশাসনিক চাপের মুখে পড়ে অনেক প্রবীণও এখন কম্পিউটার শিখতে আগ্রহী। সরকারের পক্ষ থেকে চলছে কম্পিউটারের প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়ামসহ নানা ধরনের আয়োজন। নিরাপদ ও ঝুঁকিহীন সাইবার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক সাইবার নিরাপত্তা নামে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আইনৃঙ্খলা বাহিনীর সদস্যরা লিফলেট বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের সাইবার অপরাধ থেকে দূরে রাখতে কাউন্সিলিং করা। অভিভাবকদেরকেও সচেতন করতে থানা ভিত্তিক সভা সেমিনার করে যাচ্ছে পুলিশসহ অন্যান্যরা।
মোবাইল বা কম্পিউটার থেকে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ফেইসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, লাইন, লিংকডিন ও নিমবাজসহ বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যাচ্ছে। এ ক্ষেত্রে ব্যবহারকারীদের পর্যাপ্ততা যেমন রয়েছে, তেমনি ধ্বংস করার পথেও রয়েছে মুষ্টিমেয় অপপ্রচারকারী ও চক্রান্তকারী। এমন অনেক ঘটনা ঘটে যাচ্ছে বর্তমানে যা তথ্য প্রযুক্তি আইনে অপরাধ হিসেবে চিহ্নিত। আইনের আওতায় এসব অপরাধীদের আনতে আবারও তথ্য প্রযুক্তির ব্যবহার করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাইবার নিরাপত্তা (সাইবার সিকিউরিটি) বিষয়ে বিভিন্ন আইনগত ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিভিন্ন আইনগত ব্যবস্থা থাকার পরও অনেকক্ষেত্রে সাইবার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি নর্থ পঙ্কজ দত্ত বলেন, সাইবার আইনে তদন্ত সাপেক্ষে অপরাধীদের সনাক্ত করা হয়। লাইক শেয়ার ও কমেন্টের সঙ্গে যারা জড়িত তাদেরকে তদন্তের আওতায় আনা হয়। তবে ফরেনসিক রিপোর্টের উপর ভিত্তি করে অপরাধ নিশ্চিত করা হয়। সাইবার ক্রাইম থেকে সরিয়ে আনতে হবে তরুণ সমাজকে। আধুনিকতার ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের দিক থেকে তরুণ সমাজ অনেক এগিয়ে গেলেও বিভিন্ন চক্রের কারনে সাইবার অপরাধে মামলা হচ্ছে থানা ও আদালতে। চক্রের হাত থেকে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি ব্যবহারকারীদের রক্ষায় সাইবার সিকিউরিটি(সাইবার নিরাপত্তা) আইন প্রণয়ন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ
পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান
রায়গঞ্জে তীব্র গরমে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন
বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ীতে হামলা, ভাংচুর, ৪ জনকে রক্তাক্ত জখম, থানায় মামলা
বরগুনায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত
জনপ্রতিনিধি নেই, তবু সন্ধ্যা পর্যন্ত চলছে দাপ্তরিক কার্যক্রম
তিতাস উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
বাকেরগঞ্জ পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু