অপহরণের ১৬ দিন পর প্রশাসনিক কর্মকর্তা উদ্ধার, আটক- ৫
ঢাকার ধামরাইয়ের উপজেলার উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমানকে অপহরণের ১৬ দিন পর গাজীপুরের চৌরাস্তা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারসহ ৫ জন অপহরণ কারীকে আটক করা হয়েছে।
বুধবার (১৩ই ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবির সহকারী এসপি মোবাবশারা হাবিব জানান, ধামরাই উপজেলার উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা আতাউর রহমান (৫৮)কে গত ২৭শে নভেম্বর ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে অপহরণ করা হয়। অপহরণ করা পর অপহরণকারী আতাউর রহমানের পরিবারের কাছ মুক্তিপন দাবি করে। পরে তার পরিবার পুলিশের কাছে সহযোগিতা চাই। তারপরেও অপহরণকারীরা বিভিন্ন সময় বিকাশের মাধ্যমে ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নেয়। ধামরাই থানা পুলিশ ও ডিবি পুলিশ ১৬ দিন বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় অভিযান চালিয়ে ১২ ডিসেম্বর গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে আতাউর রহমানকে উদ্ধার করা হয়। এই ঘটনা পাঁচজনকে আটক করে ধামরাই থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয় ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম শেখ পিপিএম বলেন,অপহরণকারীদের আজ ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। মোবাইল ফোন ও প্রাইভেটকার জব্দ রয়েছে।
গ্রেফতার কারীরাহলেন, চাঁদপুর জেলার মতলব থানার মুসলেম প্রধান এর ছেলে মুক্তার হোসেন (৩৮),বরিশাল জেলার সদর থানার মৃত ধলু মৃধা ছেলে মোহাম্মদ আলী (৪৮)নারায়নগঞ্জ জেলার আড়ার হাজার থানার সোবহান মিয়ার ছেলে হান্নান ওরফে হানিফ(২৫),বরিশাল জেলার সদর থানার হেমায়েত মিয়ার ছেলে মফিজুল ইসলাম সোহেল (৩৮),চাঁদপুর জেলার মতলব থানার মৃত শাহজাহান মিয়ার ছেলে আনোয়ার হোসেন(৪৫)।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ