ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১২-২০২৩ দুপুর ১২:২৮
যথাযোগ্য মর্যাদায় পাবনা  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে শ্রদ্ধাঞ্জলী  অর্পণ করে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপচার্য  ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ ড. কে এম সালাহ উদ্দীন।
 
এরপর স্বাধীনতা চত্বরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন  ইইই বিভাগ,গণিত বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ,ইতিহাস বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ,  আই সি ই বিভাগ, ইইসিই বিভাগ, ফার্মেসি বিভাগ,পরিসংখ্যান বিভাগ,বাংলা বিভাগ, সমাজকর্ম বিভাগ, পদার্থ বিজ্ঞান বিভাগ,  রসায়ন বিভাগ, অর্থনীতি বিভাগ, আর্কিটেকচার বিভাগ, বঙ্গুবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল, রোভার স্কাউটস গ্রুপ ,কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন, পরিবহন পুল সহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
 
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপাচার্য  এর নেতৃত্বে একটি শোক র‍্যালী বের হয়ে বিশ্বিবদ্যালয়ের প্রশাসিক ভবন সামনে  থেকে শুরু করে  প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এর সামনে কালো ব্যাজ ধারণ করা হয়, জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে স্বাধীনতা  চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা  করা হয়।
 
উল্লেখ্য, বাদ যোহর  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের  আয়োজন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন