দুমকীতে কম্বাইন্ড হার্ভেস্টারের সাহায্যে সমলয়ের ধান কাটার উদ্বোধন
পটুয়াখালীর দুমকী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে "কৃষিই সমৃদ্ধি" এ প্রতিপাদ্যে ২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রনোদনা/সমলয় কর্মসূচির আওতায় রোপা আমন ( ব্রিধান-৮৭) ধানের ৫০ একর ব্লক প্রদর্শনীর কম্বাইন্ড হার্ভেস্টারের মাধ্যমে শস্য কর্তন এর উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি পটুয়াখালী মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড মাসুদ আল মামুন, উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, শ্রীরামপুর ইউনিয়ন আ'লীগ সাধারণ সম্পাদক কেএম শহিদুল ইসলাম খলিল প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন। কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, রাজা দলিল উদ্দিন ও মাঈনুল মৃধা।এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আঙ্গারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জলিশা গ্রামের সমলয় ব্লকের কৃষান কৃষানিরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
Link Copied