সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভা
এসিড সারভাইভরা সমাজের বোঝা নয়, তারা এখন স্বাবলম্বী হচ্ছে। এসব সারভাইভররা প্রতিনিয়ত জীবনযুদ্ধ জয়লাভ করে দৃষ্টান্ত স্থাপন করছে। এসব সারভাইভরা সমাজের মূল ধারার সাথে এক কাতারে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তারা বর্তমানে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এখন এসব মানুষের জন্য দরকার সকল প্রকার সহযোগিতা। আমরা যারা সমাজের মূল বসবাস করি তাদের নৈতিক দায়িত্ব এসব সারভাইভরদেও সহযোগিতা করা। যারা মানুষের শরীরে এসিড নিক্ষেপ করে তারা পশু। তারা সুস্থ মস্তিস্কের মানুষ না এসিডদগ্ধ মানুষ আক্রান্ত হওয়ার পর থেকে সারাটা জীবন যে কতটা যন্ত্রণার মধ্য দিয়ে অতিবাহিত করে সে ছাড়া অন্য কেউ বলতে পারবে না। চরম নৈতিকতার অভাব হলেই একজন মানুষ আর একজন মানুষকে এসিড ছুড়ে মারে। আমরা চাই না আর একটিও এসিড আক্রান্তের ঘটনা ঘটুক। এসিড আক্রান্ত নারী-পুরুষ ও শিশু এখন ঘুঁরে দাড়িয়েছে। সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।
১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১০টায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরার (এসবিজিএন) উদ্যোগে উন্নয়ন সংগঠন স্বদেশ ও দাতা সংস্থা একশনএইড বাংলাদেশ’র সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এসবিজিএন’র বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। এর আগে সকালে শহরের শহিদ আবদুর রাজ্জাক পার্কে সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের সদস্যরা র্যালি ও সমাবেশ করেন। সমাবেশ ও র্যালিতে এসিড সারভাইভর নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন। সাধারণ সভায় জানানো হয়, সাতক্ষীরা জেলায় বর্তমানে ১৬৩ জন এসিড সারভাইভর আছেন। যাদের মধ্যে ১১৫ নারী ও পুরুষ ৪৮ জন। এদের মধ্যে শিশুরাও আছে।
সভায় প্রধান অতিথি নজরুল ইসলাম জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘এসিড সারভাইভররা যে কোনে সাহায্যের জন্য জেলা পরিষদে আবেদন করলে আমি চেষ্টা করবো তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করতে’। তিনি শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার বাওর থেকে ৫০ বছরে ওই টাকায় হবে না আশ্বাস দেন। সভায় বক্তারা বলেন, একসময় এসিড আক্রান্ত ব্যক্তিরা সমাজের মূল ধারার মানুষের সাথে মিশতে পারতো না। সমাজে তাদের গ্রহণযোগ্যতা ছিল না। তারা নিজেরদেরকে আড়াল করে রাখতো। এখন সেই পরিস্থিতি নেই, তারা ঘুরে দাড়িয়েছে। নিজেরা বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করছেন। দেশ-বিদেশ থেকে তাদের সেসব উদ্যোগ দেখতে মানুষ আসছে। বর্তমানে এসডি আক্রান্ত শিশুরা লেখাপড়া করে উচ্চশিক্ষিত হচ্ছে। স্বদেশ ও একশনএইড বাংলাদেশ এমটিবি ফাউন্ডেশনের মাধ্যমে যে কর্মসূচি সাতক্ষীরা বাস্তবায়ন করছে। আশা করা যায় আগামীতে এই কর্মসূচির মাধ্যমে সুবিধাভোগির সংখ্যা বাড়বে।
স্বদেশ’র নিবাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরার (এসবিজিএন) বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক সফুরা খাতুন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষাবিদ অধ্যক্ষ আবদুল হামিদ, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিধদপ্তরের প্রতিনিধি আজিজুর রহমান। অনলাইনে যুক্ত হন একশনএইড-বাংলাদেশ’র ওম্যান রাইটস এন্ড জেন্ডার ইক্যুইটি প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার মৌসুমী বিশ^াস। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনে এসিড সারভাইভরদের অর্থনীতিক কর্মকান্ড এবং আগামীতে বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত অপরাজিতা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা ফারুক রহমান।
অন্যানের্য মধ্যে বক্তব্য রাখেন হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, ক্রিসেন্টের কর্মকর্তা জাহিদুর রহমান, নদী, খাল ও জলাশয় রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জেলা ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ সহ প্রমুখ ।
এমএসএম / এমএসএম
রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার
ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ
নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার
রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী
চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব
সলঙ্গায় পৌরসভা নিয়ে আলোচনা সমালোচনার ঝড়