ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

প্রথমবারের মতো ৫৩৮০০মেট্রিকটন কার্গো নিয়ে এবার পায়রা বন্দরে ভিড়েছে মাদার ভ্যাসেল মেঘনা হারমোনি


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ১৪-১২-২০২৩ বিকাল ৫:৪৮

পটুয়াখালীর পায়রা বন্দরে এই প্রথমবারের মতো ভীড়ল ওপিসি ক্লিংকার ও লাইমস্টোনবাহী মাদার ভেসেল। মেঘনা গ্রুপের মালিকানাধীন ‘এমভি মেঘনা হারমনি’ নামের জাহাজটিতে  ৫৩ হাজার ৭০০ মেট্রিকটন ওপিসি ক্লিংকার এবং ১০ হাজার ১০০ মেট্রিকটন লাইমস্টোন নিয়ে নোঙর করল।

আউটারে ১৬ হাজার মেট্রিক টন কার্গো লাইটারেজ করার পর ৩৭ হাজার ৮০০ মেট্রিক কার্গো নিয়ে মাদারভ্যাসেলটি বুধবার (১৩ ডিসেম্বর) মধ্য রাতে বন্দরের ইনার এ্যাংকোরেজে পৌঁছায়। এরআগে জাহাজটি গত ০৯ ডিসেম্বর ভোরে পায়রা বন্দরের ফেয়ারওয়েতে আসে।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানান, জাহাজটিতে ৪৩ হাজার ৭০০ মেট্রিকটন ওপিসি ক্লিংকার এবং ১০ হাজার ১০০ মেট্রিকটন লাইমস্টোন এসেছে। গতকাল  রাতে আউটারে ১৬ হাজার মেট্রিক টন কার্গো লাইটারেজ করার পর ৩৭ হাজার ৮০০ মেট্রিক কার্গো নিয়ে ইনারে পৌঁছায়। 

পায়রা বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. আতিকুল ইসলাম  বলেন,  জাহাজটি ভিয়েতনাম থেকে যাত্রা শুরু করে। শিপ টু শিপ (এসটিএস) অপারেশনের মাধ্যমে গভীরতম নদী পথ কাজল-তেতুলিয়া ব্যাবহার করে মেঘনা নদী হয়ে মেঘনা ঘাটে যাত্রা। 

 তিনি আরও বলেন, কম খরচে,  দ্রুততম সময়ে খালাস করা, কম দূরত্ব, নদীর সর্বোচ্চ পানির গভীরতা ও লাইটার পরিবহনে নিরাপত্তা মান সম্মত সেবার কারনে দিন দিন এই বন্দরে ভীড় বাড়ছে। 

বৃহস্পতিবার(১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক বন্দরের নিজস্ব জলযানযোগে বন্দরের ইনার এ্যাংকোরেজে জাহাজটি পরিদর্শন করার পর সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন, পায়রা বন্দরকেন স্বাধীন বাংলাদেশে গ্রীণ ফিল্ড পোর্ট হিসেবে তৈরি করা হয়েছে।  বরিশাল বিভাগের উন্নয়নে মূলত বন্দরটি কাজ শুরু করেছিল।  গত বছর ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ সমাপ্ত হয়েছিল। এখন  চলছে মেইনটেইন্সের কাজ। মেঘনা গ্রুপসহ দেশের বড় বড় গ্রুপ অব কোম্পানি এই বন্দর ব্যবহার করতে শুরু করছে। আশা করি আগামিতে দেশের আরো বড় বড় কম্পানি ব্যবহার করবে এই বন্দর।  

তিনি আরো বলেন, আগামী সপ্তাহে আরোও একটি মেঘনা গ্রুপের মাদার ভেসেল পায়রা বন্দরে আগমন করবে আশা করছি।

এমএসএম / এমএসএম

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার