ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ধান মাড়াইয়ের সময় চালু মেশিনের সাথে কাপড় পেছিয়ে এক মহিলার মৃত্যু


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১৫-১২-২০২৩ দুপুর ১:৪৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের উজির ভিটা এলাকার আলী আহমদ মাষ্টার পাড়ায় ধান মাড়াই করার মেশিনের ধাক্কায় দিলু আরা বেগম (৬৫) নামে এক মহিলার  মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫) ডিসেম্বর সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দিলু আরা বেগম সদর ইউনিয়ন ৮নং ওর্য়াড় উজির ভিটা এলাকার মরহুম খাইর আহমেদের স্ত্রী। তিনি ৫ ছেলে ১ মেয়েসহ ৬ সন্তানের জননী।লোহাগাড়া সদর  ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুস ছবুর  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ সকালে ধান মাড়াই করার জন্য নিজ বাড়িতে ব্যস্ত ছিলেন হঠাৎ অনাকাঙ্ক্ষিত ভাবে ধানের মেশিনের সাথে ধাক্কা লাগে গুরুতর আহত হয় গৃহবধূ দিলু আরা।

এ অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগাড়ার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই সকাল ৯ টার সময় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অসাবধানবশত ধান মাড়াইয়ের চালু মেশিনের খুব কাছে যাওয়াতে  কাপড় পেছিয়ে গুরুতর আহত হয়।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত