ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে স্বতন্ত্রপ্রার্থী কর্মীর উপর হামলার মামলায় গ্রেফতার ১


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১২-২০২৩ দুপুর ৩:১৮

চট্টগ্রামের মিরসরাইয়ে স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দীনের কর্মীর ওপর হামলার ঘটনায় রিয়াজ উদ্দিন (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮ টার দিকে মিরসরাই পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার রিয়াজ মামলার চার নম্বর আসামি। তিনি মিরসরাইয়ের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুল হক নুকুর ছেলে। 

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাত ৯টার দিকে মিরসরাইয়ের বড়তাকিয়া উত্তর বাজারের সৈদালী রাস্তার মুখে মাসুদের বাড়ির সামনে যুবলীগ নেতা মাসুদ রানার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসুদ করিম রানা সহ  ১৫ থেকে ২০ জন মিলে অতর্কিত হামলা চালায়। তারা স্থানীয় রাজনীতিতে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের কর্মী বলে জানা গেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  শহিদুল ইসলাম বলেন, হামলার ঘটনায় আহত মাসুদ রানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।’

এমএসএম / এমএসএম

কচুয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ধারাবাহিক মামলা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান