ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে বিজয় দিবসের বেলুন ফুলাতে গিয়ে বিস্ফোরণ: নিহত ১, আহত ১


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৬-১২-২০২৩ দুপুর ১১:৪৯
মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয় দিবসের বেলুন ফুলাতে গিয়ে গ্যাস স্যালেন্ডার বিস্ফোরণের ঘটনায় আনোয়ার হোসেন (৬০) নামে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহকারী কবির হোসেন ( ২০)।  আহত কবির হোসেনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
আজ ১৬ ডিসেম্বর শনিবার ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।  জানা যায়, ১৬ ডিসেম্বর শনিবার ভোর চারটার দিকে বেলুন ফুলানোর সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বেলুন বিক্রেতা আনোয়ার হোসেনের পা বিছিন্ন হয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা তিনি। গুরুতর আহত কবির হোসেন মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
 
আহত কবির জানান, বিজয় দিবস উপলক্ষে তাদের ৬০০ বেলুন ফুলানোর কথা ছিল। এরমধ্যে ২০০ বেলুন ফুলানোর পর বিস্ফোরণের ঘটনা ঘটে। 
 
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, নিহতের মরদেহ বর্তমানে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা আছে।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ