নানা আয়োজনে সদরপুরে বিজয় দিবস উদযাপন
ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার সূর্যোদয়ের প্রাক্কালে সদরপুর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়।
সকাল ৭ টায় জাগ্রত সদরপুর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
দিবসের নানা কর্মসূচিতে জাতির সূর্য সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণে রাজারচর ওয়াজিবুল্লাহর কান্দি গ্রামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সাথে সাক্ষাৎ করেন উপজেলা প্রশাসন।
সকাল সাড়ে ৮ ঘটিকায় সদরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ। পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, স্কাউট, গার্লস্ গাইড এবং স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মার্চপাষ্ট ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এরপর সকাল এগারো ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আকতার, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন আল রশিদ, উপজেলা প্রকৌশলী আব্দুল মোমেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ গাফফার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন