মহান বিজয় দিবস উপলক্ষে নাখালপাড়ায় সুন্নতে খাতনা অনুষ্ঠিত
নাখালপাড়া যুব কল্যাণ সংঘের উদ্যোগে ও মোতালেব ভূঁইয়া স্বরনে শনিবার ১৬ ডিসেম্বর সকালে প্রতি বছরের ন্যায় এবারও সুন্নতে খাতনা কোয়ান্টাম ফাউন্ডেশন তেজগাঁও শিল্পাঞ্চল সেলের পরিচালনায় স্বেচ্ছায় সুন্নতে খাতনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সুন্নতে খাতনায় ৪'শ টাকার রেজিস্টেশন করে প্রতিজনকে একটি লুঙ্গি, একটি গামছা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিচালনার দায়িত্বে ছিলেন,মোছাঃ ফরিদা ইয়াসমিন,রবিউল আলম,মোহাম্মদ জামাল উদ্দিন ও মনির হোসেন।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ সাদিকুর রহমান হিরু।প্রতিষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক নাখালপাড়া যুব কল্যাণ সংঘ এবং সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল মঞ্জুর, সভাপতি নাখালপাড়া যুব কল্যাণ সংঘ এবং কাউন্সিলর ২৫ নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তার হোসেন খাঁন,সাধারণ সম্পাদক নাকালপাড়া যুব কল্যাণ সংঘ।উক্ত অনুষ্টানের আয়োজন সমন্বয়কারী হিসেবে ছিলেন,মোঃ বোরহান উদ্দিন,সমাজ কল্যাণ সংস্থাপক নাখালপাড়া যুব কল্যাণ সংঘ।
পরিষদে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শফিউদ্দিন শফিক,যুগ্ন সাধারন সম্পাদক।মোঃ দেলোয়ার হোসেন বাবু সহ সাংগঠনিক সম্পাদক,রুম্মান জাকির দপ্তর সম্পাদক প্রমূখ। ২৩৭ জন শিশু সকাল আটটা হইতে সন্ধ্যা পর্যন্ত সুন্নতে খাতনা সম্পন্ন করা হয়।
এমএসএম / এমএসএম
উথুরা ডেপুটি রেঞ্জার ইসমাইল হোসেন এর বিরুদ্ধে দূর্ণীতি ও সরকারি বন ভূমি বিক্রির অভিযোগ
বিমানে ১৪ কেজি স্বর্ণ, আটক মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন পরিচালককে ফুলেল শুভেচ্ছা
তারেক রহমানের কারামুক্তি দিবস: ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. ফরহাদ হাসানের স্মৃতিচারণ
নাটোরে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ড্যাবের
কেরানীগঞ্জে আন্তঃজেলা বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর গ্রেপ্তার
নতুনদের জন্য স্বপ্নপূরণের মঞ্চ বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক
কার্যক্রম নিষিদ্ধ দল আ: লীগের ডিএসসিসি ৪৮ নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী জাহিদ হোসেন জুয়েলকে কমিটিতে রাখার প্রস্তাব
ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে সিটের নিচে মিলল ৯.৩৩ কেজি স্বর্ণ
চিকিৎসা শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মির্জা আব্বাস
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসক-শিক্ষার্থীদের ওপর হামলা
ডেমরায় মহিলা দল নেত্রীর কার্যালয়ে হামলা, ভাঙচুর-লুটপাটের অভিযোগ