ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নানা আয়োজন পাবিপ্রবিতে বিজয় দিবস উদযাপন


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১২-২০২৩ বিকাল ৫:৪৩

নানা আয়োজনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন,বিজয় র‍্যালী, পুষ্পস্তবক অর্পণ এবং রোভার স্কাউটস গার্ড অফ অর্নার কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন। পতাকা উত্তোলন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিজয় র‍্যালী শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে সমবেত হয়। পরবর্তীতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা চত্বরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এরপরে বিভিন্ন বিভাগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অপর্ন করা হয়, আরো শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে পাবিপ্রবি শাখা ছাত্রলীগ, পাস্ট ডিবেটিং সোসাইটি,  পাবিপ্রবি প্রেসক্লাব, রোভার স্কাউটস, সলভার গ্রিন,কর্মকর্তা পরিষদ,  কর্মচারী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ ,  শেখ হাসিনা হল, বঙ্গবন্ধু হল, পরিহন পুল।
এসময়  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার,  প্রক্টর,  ছাত্র উপদেষ্টা, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য,বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মুক্তিযুদ্ধে  শহীদদের জন্য  দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন