ঢাকা-৫ আসনে সামসুল হক খান স্কুল এন্ড কলেজ কেন্দ্র ভিত্তিক নির্বাচনী প্রচারণা কার্যালয় উদ্বোধন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা-৫ আসনে মনোনীত নৌকার প্রার্থী হারুনুর রশিদ মুন্নার পক্ষে ১৭ ডিসেম্বর রবিবার ডেমরা থানা আওতাধীন মুসলিম নগর জিরো পয়েন্ট কুমিল্লা টাওয়ারে কেন্দ্র ভিত্তিক নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়েছে। ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সামসুল হক খান স্কুল এন্ড কলেজ ইউনিট আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মনির মাস্টার।এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ৬৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ মোজাফফর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ টিপু সুলতান। এতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম, বরিশাল মহানগর তাঁতি লীগের সভাপতি ইলিয়াস ফরাজী, আওয়ামী লীগ নেতা আনোয়ার প্রধান, মাহবুব হোসেন খান,৬৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ মজনু মিয়া, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেত্রী মৌসুমী আক্তার তুহিন, সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ বলেন,উৎসবমুখর পরিবেশের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে,সেই লক্ষ্যে আপনারা ভোটারদের কাছে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার উন্নয়ন ভোটারদের মাঝে তুলে ধরবেন। এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৭ই জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে উৎসব মুখর পরিবেশে যেন তারা তাদের ভোট প্রদান করতে পারে সেই লক্ষ্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে কাজ করার আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক
একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার
বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি
রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব
কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা
দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
Link Copied