ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বিইউবিটি’তে মহান বিজয় ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৮-১২-২০২৩ দুপুর ৩:১৭

মহান বিজয় ও জাতীয় দিবস ২০২৩  উদযাপন উপলক্ষে ১৭ ডিসেম্বর, ২০২৩, রবিবার  বিইউবিটি'র আন্তর্জাতিক সম্মেলন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমোডর (অবঃ) এ. ডব্লিউ. চৌধুরী,বীর উত্তম, বীর বিক্রম। তিনি বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অপারেশন জ্যাকপটে তাঁর দুঃসাহসী ভূমিকার কথা বর্ণনা করেন এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে অপারেশন জ্যাকপটের গুরত্ব তুলে ধরেন।

সম্মানিত অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ সামশুল হুদা, এফসিএ তাঁর বক্তব্যে স্বাধীনতা অর্জনের মর্ম সকলকে বোঝার ও উপলব্ধি করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক মোঃ আবু সালেহ তাঁর বক্তব্যে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পালা বদলের ইতিহাস, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের চিত্র বর্ণনা করেন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য অধ্যাপক মিঞা লুৎফার রহমান। মুখ্য আলোচক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী নূর তাঁর বক্তব্যে একটি স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রার পটভূমি বর্ণনা করেন। সভায় স্বাগত বক্তা অধ্যাপক সৈয়দ আনোয়ারুল হক, ডীন, কলা ও মানবিক অনুষদ এবং আহবায়ক, মহান বিজয় ও জাতীয় দিবস উদযাপন কমিটি-২০২৩ তাঁর বক্তব্যে ১৯৭১ সালের নয় মাসের যুদ্ধে বাঙ্গালীদের দুঃসাহসী অবদান ও আত্মত্যাগের চিত্র তুলে ধরেন।

সভার সভাপতি বিইউবিটি'র উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফৈয়াজ খান, তাঁর সমাপনী বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ বীরাঙ্গনা মা-বোন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। এসময় মুক্তিযুদ্ধে বীরত্বসূচক অবদান রাখায় বিইউবিটি প্রধান অতিথিকে স্বর্ণপদকে ভূষিত করে। বিইউবিটি’র  শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।  বিজ্ঞপ্তি

Sunny / Sunny

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

পেছানো হবে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয়বার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক হিসাবরক্ষণ দিবস উদ্‌যাপন

ইবির বাসে হামলা এবং দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ