ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের দুইটি আসনে ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৮-১২-২০২৩ দুপুর ৪:৩৪
জয়পুরহাটের দুইটি আসনে ১৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ সকালে জয়পুরহাটের জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী এই প্রতীক বরাদ্দের ঘোষনা দেন। এসময় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী সামছুল আলম দুদু, স্থানীয় সরকারের উপপরিচালক আবুল কালাম আজাদ, নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার শামিম হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমসহ সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। 
 
বরাদ্দকৃত প্রতিকগুলো হলো: জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) সংসদীয়  আসনে ১.এ্যাড. সামছুল আলম দুদু (বাংলাদেশ আওয়ামীলীগ)-নৌকা, ২.আব্দুল আজিজ মোল্লা (স্বতন্ত্র)- কাঁচি, ৩.এ কে এম রায়হান মন্ডল মনু (স্বতন্ত্র)-ট্রাক, ৪.জহুরুল ইসলাম (স্বতন্ত্র)- ঈগল পাখি, ৫. এ কে এম মোয়াজ্জেম হোসেন (জাতীয় পার্টি)-লাঙ্গল, 
৬. মোঃ রুকুনুজ্জামান (ন্যাশনাল পিপলস পার্টি)-আম, ৭. মোঃ মাসুম তৃণমূল (বিএনপি)-সোনালী আঁশ।
 
জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) সংসদীয় আসনে বরাদ্দকৃত প্রতূক হলো: ১. আবু সাঈদ আল মাহমুদ স্বপন (বাংলাদেশ আওয়ামীলীগ- নৌকা, ২.আবুল খায়ের মোঃ সাখাওয়াত হোসেন (জাসদ)-মশাল, ৩. আবু সাঈদ (ন্যাশনাল পিপলস পার্টি)-আম, ৪. গোলাম মাহফুজ চৌধুরী অবসর (স্বতন্ত্র)-কাঁচি ৫. মোঃ আব্দুর রাজ্জাক সরদার (স্বতন্ত্র)- ঈগল পাখি, ৬. মোঃ নয়ন (বাংলাদেশ কংগ্রেস)-ডাব, ৭. আবু সাঈদ নুরুল্লাহ মাসুম (জাতীয় পার্টি)- লাঙ্গল, ৮. মোঃ আতোয়ার রহমান (স্বতন্ত্র) -ট্রাক।
 
প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পর নির্বাচনী আচরণ বিধি মেনে চলার পরামর্শ দেন রিটার্নিং কর্মকর্তা। নিজ নিজ পছন্দের  প্রতীক বরাদ্দ পেয়ে প্রার্থীরা সন্তুষ্টি প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত