ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মাদক বিরোধী হুংকারে রুদ্রকরের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য


কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর photo কাওছার মাহমুদ রাফিন, শরীয়তপুর
প্রকাশিত: ১৮-১২-২০২৩ দুপুর ৪:৫৪
শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নের বেশ কিছু অঞ্চলে মাদকের উত্তপ্ততা এতোটাই প্রখর ছিলো যে, পরিত্যক্ত স্কুল ভবন, রাস্তাঘাট কিংবা প্রকাশ্যে জনসম্মুখে মাদক সেবী এবং মাদক বিক্রেতারা তাদের কার্যক্রম করে যেতো। পরিত্যক্ত ভবন এবং বেশ কিছু লোকেশনে ঘুরে ঘুরে কয়েকটি অনুসন্ধানি সংবাদ প্রকাশ করে দৈনিক সকালের সময়।  যে খবর পৌঁছে যায় জেলা প্রশাসনের কাছ পর্যন্ত।  অতঃপর ডিবি অফিসার ইনচার্জ মোঃ আবু বকর এর কঠোর পরিশ্রম এবং বেশ কিছু অভিযানে যার উত্তপ্ততা কিছু অংশে কমলেও একেবারে সম্পূর্ণ বিলুপ্ত হয়নি৷ এখনো চলছে মাদক কারবারি।  বেড়েই চলেছে কিশোর গ্যাং। অনিয়ন্ত্রিত ভাবেই বেড়ে চলেছে কিশোর অপরাধ। জুয়া থেকে শুরু করে সমস্ত প্রকার মাদক ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম।  তাই স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ঢালী এবং ইউপি সদস্য এনামুল হক সিকদার ও যুব সমাজের উদ্যেগে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
যেখানে সময়ের মূল্য বোধ বোঝানো থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বক্তব্য রাখেন আব্দুস সামাদ গাজী এবং মাওলানা মোক্তার বিন আব্দুল মতিন। এবং পরবর্তীতে মাদক সেবী বা মাদক ব্যাবসায়ী কাউকে পাওয়া গেলে আইনি ব্যবস্থার পূর্বে স্থানীয় পর্যায়ে কঠিন বিচার করা হবে বলেও জানান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম ঢালী।  এসময়ে স্থানীয় মুরুব্বি সহ উপস্থিত ছিলেন তরুণ থেকে শুরু করে প্রায় সকল বয়সী মানুষ। সবাই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে ও মতামত প্রদান করেন। 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের