ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা বিমানবন্দরে আর্ন্তজাতিক অভিবাসী দিবস ২০২৩ পালিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১২-২০২৩ বিকাল ৫:২৫

প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার”।  এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৮ ডিসেম্বর, ২০২৩ রোজ সোমবার ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যে আর্ন্তজাতিক অভিবাসী দিবস ২০২৩ পালিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মাসংস্থান মন্ত্রণালয়ের অধিন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষাণ ব্যুরো'র সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত প্রবাসী কল্যাণ ডেস্ক এর উদ্যোগে আয়োজিত এই দিবসটি উদযাপন উপলক্ষে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ প্রধান ডেস্কের সামনে এবং আন্তর্জাতিক আগমনের গেইটে যথাক্রমে বিদেশগামী এবং প্রত্যাগত ৫০০ অভিবাসী কর্মীদের ফুলেল সংবর্ধান দেওয়া হয়। 

প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত ঘোষ এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, আইওএম, ব্র্যাক, বায়রা, বিএনএসকে, ওয়্যারবী, বিএনডাব্লিউএলএ, রামরু, ওকাপ, বিএমডাব্লিউএফ কর্তৃক প্রদত্ত টি-শার্ট, ক্যাপ, ব্যাগ, ফুল, মগ এবং খাদ্য সামগ্রি বিতরনে অংশগ্রহণ করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) মোঃ শোয়াইব আহমাদ খান, উপ-পরিচালক শরিফুল ইসলাম, সিভিল এভিয়েশন অথোরিটি অব- বাংলাদেশ এর উপ-পরিচালক ইকরাম উল্লাহ, আইওএম বাংলাদেশের মাইগ্রেশন নীতি এবং টেকসই উন্নয়ন ইউনিটের প্রধান ঈশিতা শ্রুতি, আইওএম মাইগ্রেশন প্রোটেকশন ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার-পূজা ভাল্লা, আইওএম ন্যাশনাল প্রোগ্রাম অফিসার রাফিদ আহমেদ সালেহীন, আইওএম প্রকল্প সহকারী খাদিজা আক্তার, ব্র্যাক মাইগ্রেশন ম্যানেজার মোহাম্মদ হোসেন খান, বায়রার অর্থ সচিব বেলাল হোসেন মজুমদার, রামরুর প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ইনজামুল হক, বিএনএসকের প্রতিনিধি, ওয়্যারবী আরবিট্রেশন অফিসার জান্নাতুনেসা তমা, বিএনডাব্লিউএলএ এর অ্যাডভোকেট ফেরদৌস নিগার,  ওকাপের এইচআর ও অ্যাডমিন অফিসার মোঃ ইরফান আহমেদ এবং বিএমডএফ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন। 


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যুগ্ম-সচিব ও ওয়েজ আর্নার্সা কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থা ও কল্যাণ) মোঃ শোয়াইব আহমাদ খান বলেন, দেশের উন্নয়নে অভিবাসীদের ভুমিকা অনস্বীকার্য। তিনি আন্তর্জাতিক অভিবাসী দিবসের গুরুত্ব, অভিবাসীদের অধিকার রক্ষা এবং অভিবাসী কর্মী ও তাদের কল্যাণ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।

সহকারী পরিচালক দেবব্রত ঘোষ জানান, বিশ্বব্যাপি অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। জাতিসংঘের সাধারণ পরিষদ ৪ ডিসেম্বর, ২০০০ সালে দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মে নিযুক্ত থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এ দিবসের উৎপত্তি। সে প্রেক্ষিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রবাসী কল্যাণ ডেস্কের আয়োজনে অভিবাসী দিবস ২০২৩ পালনের আয়োজন করা হয়েছে। এই আয়োজনকে সফল করার জন্য সহযোগিতা প্রদান করায় আইওএম, ব্র্যাক, বায়রা, বিএনএসকে, ওয়্যারবী, বিএনডাব্লিউএলএ, রামরু, ওকাপ, বিএমডাব্লিউএফ দেশি বিদেশি সংস্থার প্রতি ধন্যাবাদ ও কৃতজ্ঞা জ্ঞাপন করেন।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে