জয়পুরহাটে জমি দখলের অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
জয়পুরহাট শহরের মাছুয়া বাজারস্থ আরাফাত সুপার মার্কেটের জমি, বিকাশ এজেন্ট অফিসের জমি ও বঙ্গবন্ধু রোডের বাসা বাড়ির প্রায় ১৩০ কোটি টাকার জমি অবৈধভাবে ও জোরপূর্বক দখল করার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জয়পুরহাট শহরের মাছুয়া বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী খালিদ হোসেন সাজ্জাদ।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান, খালিদ হোসেন সাজ্জাদের বাবা জয়পুরহাট শহরের বঙ্গবন্ধু রোডের আবুল কালাম আজাদ প্রায় ৬৫ শতক সম্পত্তি মটগেজ রেখে ব্র্যাক ব্যাংক থেকে ঋন নেন। ২০২২ সালে আবুল কালাম আজাদ মারা যাওয়ার পর ব্যাংকের ঋণ পরিশোধ করার জন্য ব্যাংকের স্টেটমেন্ট পাওয়ার জন্য অনুরোধ করেন ঋণগৃহিতার পরিবার। ব্যাংক কর্তৃপক্ষ স্টেটমেন্ট না দেওয়ায় হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়। রিট আবেদন শুনানি অন্তে ৭৪ লাখ টাকা ৩ মাসের মধ্যে পরিশোধ করাসহ বকেয়া ঋণ ১২ মাসের মধ্যে পরিশোধ করার আদেশ প্রদান করেন। এরপর ৪৭ লক্ষ টাকা পরিশোধ করা হয়। সেই সঙ্গে আজাদের ঋণটি ৬ বছরের জন্য পূনঃতফসিলী করার জন্য আবেদন করা হয়। ব্যাংক দীর্ঘদিন ধরে দাখিলী আবেদনের প্রেক্ষিতে ঋণ পূনঃতফসিলী করা সমূচীন হবেনা মর্মে লিখিতভাবে অবগত করেন এবং দাখিলী রিট আদেশের অসম্মতিতে লিভ টু আপিল পিটিশন দায়ের করেন। সেই লিভ টু আপিল শুনানি অন্তে মহামান্য কোটের আদেশ ভ্যাকেট করেন। এই দিকে পিআরডি বিধানমতে গভর্নর, বাংলাদেশ ব্যাংক বরাবর আবুল কালাম আজাদ নামীয় ঋণটি পূনঃতফসিল করার আবেদন করেন সাজ্জাদ। সেই আবেদন করার পর বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ অবগত হওয়ার পরে দখলীয় নালিশী দাগের সম্পত্তি আইনি প্রক্রিয়ায় মটগেজকৃত জমি দখলে নেওয়ার কোন পদক্ষেপ না করে ব্যাংকের তৎকালীন ম্যানেজার জাহাঙ্গীর হোসেনের সাথে মোনমালিন্যের ব্যাংক কর্তৃপক্ষ বিধি বহির্ভুতভাবে পাওয়ার অব এ্যাটনি দলিলের শর্ত প্রতিপালন না করে ও ঋনগৃহিতাদের না জানিয়ে ১৩০ কোটি টাকার সম্পত্তি ৯ কোটি ৪১ লাখ টাকায় নিলামে বিক্রি করেন এবং ম্যাজিস্ট্রেট ছাড়াই রাতের আধারে তালা ভেঙে জবর দখলের চেষ্টা করেন। মটগেজকৃত সম্পত্তি নিলামে বিক্রির বিধান রয়েছে, ঋণগৃহিতা ঋণ পরিশোধে ব্যর্থ হলে অর্থঋণ আইনের ১২ (৫) ধারার বিধান বলে ম্যাজিস্ট্রেট নিয়োগের মাধ্যমে সম্পত্তি দখল বুঝে পাওয়ার পরে মটগেজকৃত সম্পত্তি বিক্রি করে পাওয়া অর্থ ঋণের বিপরীতে সমন্বয় করা।
সংবাদ সম্মেলনে আরও জানানে হয়, পরবর্তীতে খালিদ হোসেন সাজ্জাদ আদালতে মামলা করলে মামলাটি বিচারাধীন রয়েছে। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ সম্পত্তি ক্রয়কৃত ক্রেতার দখলে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন। পরে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা থাকায় বিধানমতে প্রশাসনিক কোন হস্তক্ষেপ করা যাচ্ছেনা মর্মে জানায়। কিন্তু তারপরও ব্যাংক কর্তৃপক্ষ সেই সম্পত্তি অদৃশ্য শক্তির বলে দখল করার চেষ্টা করছে বলে জানানো হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ