নন্দীগ্রামে রাতভর পুলিশের অভিযানে গ্রেফতার ৯
বগুড়ার নন্দীগ্রামে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টমূলে ৯জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (১৮ই ডিসেম্বর) দুপুরে তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- উপজেলার বুড়ইল ইউনিয়নের পেংহাজারকি খন্দকারপাড়ার মৃত তছির উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম, মুরাদপুর এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মনির হোসেন, ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই চক-কড়ই এলাকার অধীর চন্দ্রের ছেলে সুমল চন্দ্র, রায়পুর কুস্তা গ্রামের মৃত দুদু মন্ডলের ছেলে আব্দুল গফুর, থালতা-মাঝগ্রাম ইউনিয়নের নিশিন্দারা এলাকার আব্দুল হান্নানের ছেলে আজিজুল ইসলাম, একই এলাকার রইচ উদ্দিনের ছেলে আবুল কালাম, মৃত আসাদ আলীর ছেলে নাজিম উদ্দিন, জোঁকা গ্রামের মৃত সাদেক আলীর ছেলে খোকা মিয়া, গোপালপুর আফুসাগাড়ীর আবুল কালামের ছেলে গোলাম মোস্তফা।
নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম বলেন, নির্বাচন পূর্ববর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাতভর পুলিশের সাঁড়াশি অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯জন আসামিকে গ্রেফতার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার
মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ
Link Copied