পর্ব ২
অভিযোগের পরেও বহাল তবিয়তে শ্যামপুর সাব-রেজিষ্ট্রি অফিসের কোটিপতি পিয়ন তাজুল
শ্যামপুর সাব-রেজিষ্ট্রি অফিসের অফিস সহায়ক তাজুল ইসলাামের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ। তার বিরুদ্ধে ইতিপূর্বে আইন মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ হয়েছে। সংবাদ প্র্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তারপরেও অদৃশ্য খুঁটির জোরে বারবার তিনি থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। রয়েছেন চাকুরীতে বহাল।
থামছেই না শ্যামপুরে সাব-রেজিষ্ট্রি অফিসের কোটিপতি পিয়ন তাইজুল ইসলামের অনিয়ম দুর্নীতি। দলিল রেজিস্ট্রি থেকে শুরু করে সাব-রেজিস্ট্রি অফিসের প্রত্যেকটি বিষয়ে হস্তক্ষেপ করেন তাইজুল ইসলাম। এই অফিসে ঘুষের লেনদেনের শক্তিশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রকও তিনি। তার কথা ছাড়া অফিসের একটি কাজও হয় না।
অভিযোগ উঠেছে, দলিল রেজিস্ট্রি থেকে শুরু করে প্রতিটি বিষয়ে ঘুষের টাকা লেনদেন করেন পিয়ন তাজুল ইসলাম । দুর্নীতির মাধ্যমে উপার্জনের অর্থ দিয়ে কোটি টাকার সম্পদ। গড়ে তুলেছে একাধিক বাড়ি ও ফ্ল্যাট। কদমতলী থানা ৬৫ নং ওয়ার্ড হোল্ডিং নম্বর ২৫২/৩, মেরাজনগর বি-ব্লক, মেইন রোডে এই বাড়ির পাশেই তার রয়েছে নির্মানাধীন ১০ তলা ভবন। গোপন সূত্রে জানা গেছে, এই ভবনটি শ্যামপুর সাব-রেজিস্ট্রার অফিসের পিয়ন জুল ইসলাম সহ ৪ জনের। অনুসন্ধানে আরো জানা যায়, তার মা শাহারা বেগম এর নামে ফ্ল্যাট ও ১০ কাঠা জমি রয়েছে। শাহারা বেগম পেশায় একজন গৃহিনী। গৃহিনী হওয়া সত্ত্বেও এত সম্পত্তি কিভাবে পেলেন তার সঠিক উত্তর পাওয়া যায় নি। সম্প্রতি শ্যামপুর সাব-রেজিষ্ট্রার মোঃ শাহিদুর রহমান জানিয়েছিলেন তার কাছে একটা তদন্তের একটি চিঠি আসার কথা। পিয়ন তাইজুল ইসলামের দুর্নীতি ও অভিযোগের তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে শ্যামপুর সাব-রেজিষ্ট্রার মোঃ শাহিদুর রহমান এর কাছে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নি। এ বিষয়ে তাজুল ইসলাম দৈনিক সকালের সময় কে বলেন, আমি সামান্য কর্মচারী। আমার পক্ষে অনিয়ম দুর্নীতি অসম্ভব।
একজন অফিসের পিয়ন কিভাবে রাতারাতি এতো অর্থ সম্পত্তির মালিক হলো তা খতিয়ে বের করতে প্রশাসনেরর হস্তক্ষেপ দাবী করেছেন সেবাগ্রহীতা।শ্যামপুরের সাব-রেজিষ্ট্রাের মোঃ শাহিদুর রহমানের সাথে পিয়ন তাজুল ইসলামের দহরম-মহরম সম্পর্ক।এ কারনে তদন্ত হলেও রিপোর্ট তাজুল ইসলামের পক্ষেই যাবে এটাই স্বাভাবিক।
এমএসএম / এমএসএম
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ