ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পর্ব ২

দুর্নীতির টাকায় স্ত্রী,পরিবারের সদস্য এমনকি মসজিদের ইমামের নামেও সম্পদ কিনেছেন কর পরিদর্শক আব্দুল বারী


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ১৯-১২-২০২৩ দুপুর ১:৪৪

রাজস্ব ফাঁকি দেয়ার সুযোগ তৈরি করে দিয়ে করদাতাদের কাছ থেকে ঘুষ নিয়ে অবৈধ অর্থ দ্বারা বহুতল একাধিক ভবন, রামপুরা এলাকায় প্লট সহ বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-২ এ কর্মরত সার্কেল-৮ এর রাজস্ব পরিদর্শক মোঃ আব্দুল বারী। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেব পাড়া এলাকায় মা মঞ্জিল-১,২,৩ নামে সুউচ্চ বিলাসবহুল বহুতল ভবনের মালিক বনে গেছেন এই কর পরিদর্শক আব্দুল বারী। এলাকায় বিশিষ্ট সমাজসেবক হিসেবে তার সুখ্যাতি রয়েছে। দুর্নীতি ও অবৈধ রোজগারের অর্থ দিয়ে নিজেই আবার মসজিদ কমিটির সভাপতি ও হয়েছেন সাহেবপাড়া এলাকার। ছেলে মেয়েদের পড়াশোনার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন। জীবনযাপন করেন আলিশান স্টাইলে। আবার অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে নিয়েছেন কৌশলের আশ্রয়। অনিয়ম ঘুষ দুর্নীতির অর্থ গোপন করে নিজের স্ত্রী পরিবারের সদস্য,এমনকি মসজিদের ইমামের নামেও গড়েছেন সম্পদ। অন্ততপক্ষে অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক তিনি। বেনামে ব্যাংকে রয়েছে কোটি টাকার ডিপোজিট। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে ইতোমধ্যেই অভিযোগ জমা পড়েছে। তবে কৌশলে তিনি সবকিছুই ধামাচাপা দিতে সিদ্ধ হস্ত। পটুয়াখালী জেলার বাসিন্দা কর পরিদর্শক মোঃ আব্দুল বারী একজন ধুরন্দর ব্যক্তি। তার ব্যক্তিগত অনিয়ম দুর্নীতির কারণে সরকার কয়েক শত কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হয়েছে বলেও একটি নির্ভরযোগ্য মহল এ তথ্য নিশ্চিত করেছেন। সরকারি রাজস্ব ফাঁকি দিতে মানুষকে উৎসাহিত করে নিজের স্বার্থ হাসিল করাই আব্দুল বারীর কাজ। আব্দুল বারীর স্ত্রী ফিরোজা বেগমের সাথে কথা বললে তিনি দৈনিক সকালের সময় কে জানান, এই এলাকায় যতগুলো বাড়ি আছে সবগুলোই আমাদের, আপনি লিখে যা করতে পারেন তাই করেন। তবে কর পরিদর্শক আব্দুল বারীর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক

একযোগে সকল নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নিটোরে মাংসপেশি ও হাড়ের টিউমার চিকিৎসায় ডেনোসুম্যাবের ভূমিকা নিয়ে সেমিনার

বিরোধী দলের প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর হুঁশিয়ারি

রাজউকের অভিযান: কদমতলী ও শ্যামপুরে ৯ নির্মাণাধীন ভবনে ব্যবস্থা, জব্দ ৮ বৈদ্যুতিক মিটার

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি শীঘ্রই: আলোচনার শীর্ষে সাইফুল আলম নীরব

কেরানীগঞ্জে ব্যক্তিগত জমিকে সরকারি রাস্তা দেখিয়ে বাড়িঘর ভাঙচুর: কাঠগড়ায় বিএনপি নেতা

দুই সন্তানের আকুতি—‘আমাদের মাকে বাঁচিয়ে দিন’; চিকিৎসায় প্রয়োজন ৭০-৮০ লাখ টাকা

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত