ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামীলীগ নেতা মিন্টুকে অনুসন্ধান কমিটির শোকজ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৯-১২-২০২৩ দুপুর ৩:৪৯

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ‘মন্ডতোষ ইউনিয়নে ভোট হবে উৎফুল্ল মনে, একমাত্র নৌকার। একমাত্র মকবুল সাহেবের নৌকার। এর বাইরে কোনো লোক কোনো এজেন্টও থাকবে না, কিচ্ছু থাকবে না। আমরা মমিনপাড়া সেন্টার (ভোটকেন্দ্র) দখল করে রাখবো। আমরা ওপেন ভোট দেবো।’

এমন বক্তব্য দেয়া সেই আওয়ামীলীগ নেতা পাবনার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধানী কমিটি।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচনী এলাকা-৭০ (পাবনা-৩) এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ তাজউল ইসলাম তাকে ‘শোকজ নোটিশ’ দিয়েছেন।

নোটিশে বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় কমিটির কাছে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। ওই শোকজ নোটিশে বলা হয়েছে, আপনি নুর ইসলাম মিন্টু রোববার (১৭ডিসেম্বর) রাতে উপজেলার মল্লিকচক গ্রামে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় বক্তব্যে বলেছেন, ‘মন্ডতোষ ইউনিয়নে ভোট হবে উৎফুল্ল মনে, একমাত্র নৌকার। একমাত্র মকবুল সাহেবের নৌকার। এর বাইরে কোনো লোক কোনো এজেন্টও থাকবে না, কিচ্ছু থাকবে না। আমরা মমিনপাড়া সেন্টার (ভোটকেন্দ্র) দখল করে রাখবো। আমরা ওপেন ভোট দেবো। আপনারা শুধু সহযোগিতা করবেন আমাদের।’

আপনি আরো বলেছেন যে, ‘আফসারের সাঙ্গপাঙ্গ যা আছে, ওদের হাড়-হুড্ডি ভাইঙ্গে এই এলাকা থেকে আমরা শেষ কইরে দেবো।’এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। যা নির্বাচন-পূর্ব একটি অনিয়ম। আপনার উক্তরুপ কাজ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন মর্মে প্রতিয়মান হয়েছে। আইন ভঙ্গেরকারণে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় স্ব-শরীরে নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে নির্দেশ দেয়া হলো।

এ বিষয়ে অভিযুক্ত মন্ডতোষ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিন্টু বলেন, ‘নোটিশ পেয়েছি। বুধবার কমিটির কাছে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করবো।’এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরাফাত হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কোনো বিষয়ে জানার থাকলে অফিসে যাওয়ার কথা বলেন।’ 

উল্লেখ্য, গত রোববার (১৭ ডিসেম্বর) রাতে ভাঙ্গুড়া উপজেলার মল্লিকচক গ্রামে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের কিছু নেতাকর্মীকে নিয়ে এক মতবিনিময় সভায় নানারকম উষ্কানী ও হুমকিমুলক বক্তব্য দেন নুর ইসলাম মিন্টু।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির