ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

পাহাড় কাটার দায়ে ২টি ডাম্পার জব্দ আটক ৩


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২০-১২-২০২৩ দুপুর ১২:৪৬

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা সংরক্ষিত বনাঞ্চলে হলুদিয়া মইন্নারটেক নামক এলাকায় অভিযান চালিয়েছে পদুয়া বনবিভাগ। এসময় পাহাড় কাটার দায়ে দুটি ডাম্পার জব্দ এবং তিনজনকে আটক করা হয়। গত ১৯শে  ডিসেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে বনবিভাগের একটি টিম অভিযান পরিচালনা করে।

পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ বলেন, সোমবার বিকালে বিভাগীয় বন কর্মকর্তা চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ মহোদয়ের নির্দেশে পদুয়া রেঞ্জাধীন বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনে সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালানো হয়।

অভিযানকালীন সময়ে হলুদিয়া মইন্নারটেক নামক এলাকায় ভূমিদস্যু কর্তৃক অনুপ্রবেশ করে পাহাড়ের মাটি কেটে ডাম্পার যোগে পাচারের সময় পাহাড়ের মাটি বোঝাই ২টি ডাম্পার এবং পাহাড় কাটার সাথে জড়িত ৩ জন আসামীকে আটক করা হয়।

আসামী ৩ জনকে বিজ্ঞ বনআদালত, চট্টগ্রামে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত