জবি শিক্ষক সমিতির নেতৃত্বে জাকির-মাশরিক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি পদে অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান নির্বাচিত হয়েছেন। জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এবং মাশরিক হাসান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক।
মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ছগীর হোসেন খন্দকার। ৬৬৭ জন ভোটারের মধ্যে ৫১৫ জন ভোট দেন।নির্বাচনে সভাপতি পদে অধ্যাপক ড. মো. জাকির হোসেন ২৫৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান ২৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন ২৬২ ভোট, কোষাধ্যক্ষ পদে ড. মিরাজ হোসেন (লটারিতে বিজয়ী) এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ড. মহসীন রেজা ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।সাধারণ সদস্য পদে অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান ৩১৬ ভোট,অধ্যাপক ড. মো. আবুল হোসেন ৩০১ ভোট, ড. এ.এম.এম গোলাম আদম ২৯৮ ভোট,অধ্যাপক ড. ফারহানা জামান ২৭৫ ভোট,সহযোগী অধ্যাপক শামীমা আক্তার ২৭৩ ভোট, মো. আশরাফুল ইসলাম ২৬৯ ভোট, অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম ২৬৪ ভোট,অধ্যাপক ড. শামসুন নাহার ২৬১ ভোট,অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ ২৫৯ ভোট এবং অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়৷ দুপুর ২.৩০টা পর্যন্ত ভোট প্রদান করেন ভোটাররা৷ এবারের নির্বাচনে ৬টি পদের বিপরীতে আওয়ামী পন্থী শিক্ষকদের দুইটি প্যানেলের ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা