চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি'র অভিযানে অস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি শিবগঞ্জ সোনামসজিদ সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে বড় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি দপ্তরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা জানান।
এসময় উপস্থিত ছিলেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান পিএসসি, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এবং উপ-অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েস।
সংবাদ সম্মেলনে জানায় গত বুধবার ২০ ডিসেম্বর
রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে অত্র ব্যাটালিয়নের চকপাড়া বিওপির সীমান্তের উনিশবিঘী নামক একটি আমবাগানে চোরাকারবারীদেরকে চ্যালেঞ্জ করলে তারা ১টি বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে ৬টি বিদেশী পিস্তল, ১২টি ম্যাগাজিন, ২৩৬ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলি এবং ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অপর অভিযানে অত্র ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস এর নেতৃত্বে সোনামসজিদ কয়লা বাড়ী বিজিবি'র ভেহিক্যাল স্ক্যানার চেকপোষ্টে
একটি সিএনজি তল্লাশীকালে একজন মহিলা যাত্রীর নিকট থাকা একটি পলিথিন ব্যাগে শুটকির মধ্যে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ৬রাউন্ড গুলি পাওয়া যায়। উক্ত মহিলা যাত্রী শিবগঞ্জ উপজেলার ছাত্রী পশ্চিম চন্ডিপুর গ্রামের হুমায়ুন কবির এর মেয়ে রুমি বেগম (৩০) কে আটক করা হয়।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আটককৃত আসামি বিরুদ্ধে মামলা ও হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গগত উল্লেখ্য রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি গত ১১ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১১ জন আসামি সহ দেশি-বিদেশি ২০টি পিস্তল, ৩৭৩ রাউন্ড গুলি এবং ৩২ টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়েছে বলে এসব কথা জানায়।
এমএসএম / এমএসএম
সিদ্ধিরগঞ্জে ভ্যাট ফাঁকির তথ্য সংগ্রহ করায় সাংবাদিককে হুমকি, ৪ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
হীরাঝিল আবাসিক এলাকা সমাজ কল্যাণ সমিতি নিয়ম বহির্ভূত কমিটি গঠনের অভিযোগ
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে লোহাগড়ায় দুই খাল পুনঃখনন উদ্বোধন, ১.১৩ কোটি টাকার প্রকল্প
আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঘোড়াঘাটে গলাকাটা মরদেহ উদ্ধার
নবীগঞ্জে দিনদুপুরে পিস্তল ও রামদা দেখিয়ে একই দিনে দুই শিক্ষিকার স্বর্ণালঙ্কার ছিনতাই
কুতুবদিয়ায় প্রেমিকের বাড়ির সামনে বিষপান: চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকার মৃত্যু
যশোরে ‘মামলাবাজ’ চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মহেশখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট, যুবকের কারাদণ্ড
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
পাঁচবিবিতে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
রাঙ্গামাটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেল ৩৮ জন যাত্রী