ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্কের বিকল্প নেই : মেয়র টিটু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৩১-৫-২০২১ দুপুর ৩:৩৬

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় নতুন বাজার এলাকার একটি শপিংমলে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মসজিদ, মার্কেট ও শপিংমল ভিত্তিক মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। এ সময় তিনি মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণে ক্রেতা-বিক্রেতা উভয়ের প্রতি অনুরোধ জানান এবং পরে মাস্ক ও সাবান বিতরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র টিটু বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে আমরা শুরু থেকেই নানা কার্যক্রম হাতে নিয়েছি। তবে করোনাকে কার্যকরভাবে প্রতিরোধে সঠিকভাবে নিয়মিত মাস্ক পরিধানের কোনো বিকল্প নেই। তাই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধির বিষয়ে আমাদের আরো সচেতন হতে হবে। মেযর করোনা সংক্রমণ প্রতিরোধে সেভ দ্য চিলড্রেনকে সিটি কর্পোরেশনের সাথে কাজ করার জন্য ধন্যবাদ জানান এবং স্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতে আরো কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন।

মেয়র নিয়মিত সকলের মাস্ক পরিধান নিশ্চিতের জন্য সকল ওয়ার্ড কাউন্সিলরগণকে যার যার ওয়ার্ডে আরো কার্যকর ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান।

উদ্বোধনকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মো. তাজুল ইসলাম, কাউন্সিলর রোকশানা শিরিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল হক, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিবসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সেভ দ্য চিলড্রেনের ম্যানেজার সিটি কর্পোরেশন (কোঅর্ডিনেশন সাপোর্ট) ডা. শামসুন নাহার, সিনিয়র অফিসার (ডকুমেন্টেশন) মো. আতিকুর রহমান ‍এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত