ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম দূর্ণীতির অভিযোগ


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ২২-১২-২০২৩ দুপুর ২:৩৩
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে জাতীয় সংগীত ও জাতীয়  পতাকা অবমাননাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। 
দেশের প্রতিটি বিদ্যালয়ে দৈনন্দিন কার্যক্রমের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতকা উত্তোলনের মাধ্যমে এসেম্বলী শুরু হলেও পাংগাশিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এসেম্বলীতে উপস্থিত না হয়ে জাতীয় সংগীত ও জাতীয় পতাকাকে অবজ্ঞা করে লাইব্রেরীতে বীরদর্পে বসে থাকেন। এমন গুরুতর অভিযোগ সহ বিভিন্ন অনিয়ম ও দূর্ণীতির ১০টি অভিযোগ সম্বলিত একটি অবেদন পত্রে প্রধান শিক্ষকের অপসারনের দাবী করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সোহরাব হোসেনসহ ওই বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক।
এছাড়াও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকার বিনিময়ে এসএসসি পরীক্ষার হলে নকল সরবরাহ করতে গিয়ে বহিস্কার হয়ে মামলায় জর্জরিত হওয়ার অভিযোগও রয়েছে ।
অভিযোগ পত্রে উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে বিদ্যালয়ের শুরুতে এসেম্বলীতে অনুপস্থিত থেকে জাতীয় পতাকা, জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন না করে লাইব্রেরীতে নিজ চেয়ারে বসে থাকা, টাকার বিনিময়ে ভৌত বিজ্ঞানের শিক্ষক শাহাদাত হোসেনকে অননুমোদিত ভাবে দিনের পর দিন ছুটি দিয়ে শিক্ষার্থীদের সঠিকভাবে বিজ্ঞান শিক্ষা থেকে বঞ্চিত করা।  ওই শিক্ষকের অনুপস্থিত কালীন হাজিরা খাতায় পরবর্তীতে ইচ্ছে মত টাকার বিনিময়ে স্বাক্ষর করানো, নতুন শিক্ষক যোগদানকালে মোটা অংকের টাকা দাবী, শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ ইত্যাদি ।
জানা যায়, বিগত ২০২২ সালের ১৫ সেপ্টম্বর এসএসসি পরীক্ষার হলে কেন্দ্র সহকারী সচিব হিসেবে দায়িত্বপালন কালে বাংলা পরীক্ষার এমসিকিউ এর পরীক্ষার ও এমআরশীট ভরাট করে দেয়ার অপরাধে তার বিরুদ্ধে নিয়মিত ফৌজদারী মামলা হয়। পুলিশ তাকে খুঁজতে বিদ্যালয়ে আসলে টের পেয়ে তিনি  গা ঢাকা দেন। মামলার কারনে তিনি বিদ্যালয়ে প্রায় ২ মাস অনুপস্থিত থাকেন পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন নিয়ে নভেম্বর মাসের ৮ তারিখে পটুয়াখালীতে হাজির হলেও অনুপস্থিত কালীন সময়ে নিজের মন মতো হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এছাড়াএ ঐ মামলার চার্জ শুনানীর দিন গত (৫ অক্টোবর) আদালতে স্বশরীরে  হাজির থেকেও বিদ্যালয়ের হাজিরা খাতায় স্বাক্ষর করেছেন যা সম্পূর্ন বেআইনী  । এসএসসি পরীক্ষায় উত্তীর্নদের কাছ থেকে মার্কশীট,সার্টিফিকেটের জন্য জোড় করে টাকা নেয়া। স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে মনোনয়ন পত্র বিক্রির পর তিনবার নির্বাচন বাতিল হওয়ায় ফরম বিক্রির প্রায় ৭০-৮০ হাজার টাকা আত্মসাৎ করা। এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন অনুষ্ঠানের নামে টাকা উঠিয়ে তার খরচের হিসাব চুড়ান্ত না করা সহ বিদ্যালয়ের কোন আয়-ব্যয়ের হিসাব না থাকা। শিক্ষকদের সাথে বিভিন্ন সময় অসৌজন্যমূলক আচরন ও অশালীন ভাষা ব্যবহার করা। জনৈক শিক্ষকের ছুটির আবেদনপত্র ছিড়ে ফেলা সহ অসৌজন্যমূলক আচরন করার প্রতিবাদে বিদ্যালয়ের অধিকাংশ  শিক্ষক ওই প্রধান শিক্ষকের অপসারনের দাবী জানিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।
বিদ্যালয়য়ের শিক্ষকরা বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে চলতি বছরের  নভেম্বর মাসে  অভিযোগ দায়ের করেন। তিনি বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেন। এ ছাড়াও শিক্ষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৫ নভেম্বর  তদন্তে আসেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: মজিবুর রহমান।
অভিযুক্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ভুলবোঝাবুঝির জন্য এ রকম ঘটনা ঘটেছে। আমি অভিযোগের বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত জবাব দিয়েছি, আশা করি অতিদ্রুত এ বিষয়ের সমাধান হবে। 
 জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মজিবুর রহমান  বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্তের কাজ প্রায় ৭০% শেষ হয়েছে। তাই এই মুহূর্তে কোন মন্তব্য করতে চাই না।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস