ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদরগাছী) আসনে প্রচারণায় ব্যস্ত নৌকার মাঝি সাবেক সিনিয়র সচিব সৌরেন


মহাদেবপুর প্রতিনিধি photo মহাদেবপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২-১২-২০২৩ দুপুর ২:৩৪

 সারা দেশের ন্যায় উত্তরের খাদ্যভাণ্ডার নওগাঁতেও পুরোদমে বাজতে শুরু করেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাঢোল। আনুষ্ঠানিক ভাবে প্রতীক পাওয়ার পর থেকে প্রচণ্ড শীত উপক্ষো করে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টার ও ব্যানারে ছেঁেয় গেছে প্রতিটি এলাকা। নওগাঁ-৩ আসন একটি ঐতিহাসিক আসন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঐতিহাসিক নির্দশন পাহারপুড় বৌদ্ধ বিহারের আসন হচ্ছে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী)। এই আসনে সরকার দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন জেলা আ’লীগের সদস্য ও সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন)। দায়িত্বে থাকাবস্থায় নিজের এলাকার যোগাযোগ ব্যবস্থার আমুল উন্নয়নের পাশাপাশি সকল উন্নয়নমূলক কাজসহ পুরো নওগাঁ জেলার বিভিন্ন এলাকার অবকাঠামোগত উন্নয়নমূলক কর্মকাণ্ড সৌরেন চক্রবর্ত্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করেছেন। ফলে নিজের এলাকার পাশাপাশি পুরো নওগাঁবাসীর কাছে সৌরেন চক্রবর্ত্তীর একটি ভাবমূর্তি সৃষ্টি হয়েছে অনেক আগেই। নিজের বিদ্যাপীঠ বালুভরা আর.বি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অত্যাধুনিক লাইব্রেরী, মক্তিযুদ্ধের সংগ্রহশালা ও দেশ-বিদেশের সহস্রাধিক জ্ঞানী, মনীরিষীসহ বিখ্যাত ব্যক্তিদের বিরল ছবির সংগ্রহ সৌরেনের সামাজিক কার্মকাণ্ডকে আরো বেশি সম্প্রসারিত করেছে। বর্তমানে নির্বাচনী প্রচার-প্রচারণার কাজে ব্যস্ত সময় পার করছেন সরকারের তিনি। 
সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সাংবাদিকদের বলেন, ‘২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তিনি এই আসনের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে ঘুষ, দুর্নীতি, দখলবাজ ও স্বজনপ্রীতি মুক্ত একটি এলাকা গড়তে চান। মহাদেবপুর ও বদলগাছী উপজেলার পরিবর্তনশীল প্রতিটি মানুষ আবারো উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিয়ে সৌরেনকে নয় উন্নয়নের কর্ণধার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করবেন।’

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়