ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় ২য় বারের মত ফ্রি চক্ষু চিকিৎসা পেল প্রায় দেড় হাজার রোগী


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ২২-১২-২০২৩ দুপুর ৪:২৫
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়ায় ২য় বারের মত বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন প্রায় দেড় হাজার মানুষ। ২২ ডিসেম্বর (শুক্রবার) গজারিয়া  উপজেলার গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে এ চক্ষু সেবা দেয়া হয়। আল বাশার ফাউন্ডেশনের পরিচালনা এবং মেঠোপথে গজারিয়া ৮৯ ফাউন্ডেশনের আয়োজনে এই চক্ষু ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ ও চশমা দেয়া হয়। এছাড়া চোখে ছানি পড়া প্রায় পাঁচ শত রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসক দল। এ সময় উপস্থিত ছিল মেঠো পথে-৮৯ ফাউন্ডেশনের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ আরো অনেকে।
গোসাইরচর গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা ষাটোর্ধ্ব এক নারী বলেন- চোখে ঝাপসা দেখি। চলাফেরা করতে আমার অনেক সমস্যা হয়। আমার এই সমস্যা অনেকদিন ধরে। ডাক্তারে দেখাইছি, ডাক্তার কইছে ছানি অপারেশন লাগব। তারা বিনামূল্যা অপারেশন করাইয়া দিব। আল্লাহ দিলে অপারেশনের পর চোখে দেখতে পারমু। প্রথম ক্যাম্পিংয়ে চক্ষু চিকিৎসা নেওয়া গোসাইরচর গ্রামের হাবিবুর রহমান হাবিব দৈনিক সকালের সময় পত্রিকা কে বলেন যখন তাদের প্রথম ক্যাম্পিং গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল আসে আমি আমার চোখের সমস্যা নিয়ে তাদের কাছে যাই। তারা আমার চোখ পরীক্ষা করে  আমাকে বলে আমার চোখের ছানি কাটাতে হবে। আমি আমার চোখের অপারেশনের জন্য রাজি হই। তারা আমাদের সকল চোখে অপারেশনের রোগীকে ঢাকা নিয়ে যায় এবং চক্ষু  অপারেশন করে সুন্দরভাবে আবার আমাদেরকে আমাদের এলাকায় নিয়ে আসেন। তাদের ব্যবহারে আমরা সকলেই সন্তুষ্ট। 
বিনামূল্যে চিকিৎসা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে এ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় দুই হাজার চোখের রোগী। এ বিষয়ে মেঠোপথে গজারিয়া ৮৯ ফাউন্ডেশনের সভাপতি কামরুল হাসান রিপন বলেন, মেঠোপথে গজারিয়া-৮৯ ফাউন্ডেশন এটি গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের এসএসসি-৮৯ ব্যাচের একটি সংগঠন।সংগঠনটি এখন একটি ফাউন্ডেশন আকারে পরিণত হয়েছে। এই ফাউন্ডেশনের ব্যানারে আমরা নানা রকম মানবিক এবং সামাজিক কার্যক্রমগুলো করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায়  গত ৩০ সেপ্টেম্বর প্রথম ক্যাম্পিংয়ের মাধ্যমে গজারিয়ায় প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিয়ে থাকে এবং প্রায় দুই হাজার রোগীকে চশমা ও ওষুধ বিতরণ কর। আজ ২য় ক্যাম্পিংয়ে  দিনব্যাপী গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে বিনামূল্যে প্রায় দেড় হাজার চক্ষু রোগীকে সেবা দেয়া হয়েছে। ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারদের টিম চিকিৎসাসেবা দিয়েছেন। আমরা প্রতি বছর চেষ্টা করি সমাজের অবহেলিত ও সুবিধবঞ্চিত মানুষদের বিনামূল্যে চোখের চিকিৎসাসেবা দিতে। আশা করছি, ভবিষ্যতে এ ধরনের ক্যাম্প আরো আয়োজন করতে পারব।

এমএসএম / এমএসএম

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ