রূপগঞ্জে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ
সর্বাত্মক অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে উপজেলার বিভিন্ন এলাকায়।
(২২ ডিসেম্বর) শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা কাঁচা বাজারসহ বিভিন্ন দোকান ও পথচারিদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট বর্জনের আহবান জানান।
এসময় নেতাকর্মীরা বলেন, অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে তামাশা করতে যাচ্ছে সেই সরকারকে সহযোগিতা করা কোনো দেশপ্রেমিক গণতন্ত্র কামী নাগরিকদের জন্য উচিত হতে পারেনা। তাই ৭ জানুয়ারি ডামী ভোটের পাতানো খেলা বর্জনের আহ্বান জানিয়ে ভোট কেন্দ্রে না যেতে বিভিন্ন পেশার লোকদের উদ্বুদ্ধ করেন।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়ুন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আজিজ মাস্টার, হাবিবুর রহমান বাবুল, শফিকুল ইসলাম, মনির হেসেন মেম্বার, রফিক ভুইয়া, মজিবুর রহমান, হাজী আওয়াল, জাহাঙ্গীর ভূইয়া, রুবেল খন্দকার, হোসেন মুন্সী, সালাউদ্দিন, আরিফ হোসেন, শাহীন আকন্দ প্রমূখ।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত