বিএনপি পালিয়ে গেছে, নোয়াখালী কোম্পানীগঞ্জে নির্বাচনী পথসভায় ওবায়দুল কাদের
বিএনপি পালিয়ে গেছে,বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।শুক্রবার (২২ ডিসেম্বর) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারস্থলে পথসভায় বক্তব্যকালে এই মন্তব্য করেন।
এই সময় তিনি আরও বলেন-বিএনপি ভুয়া,২৮ তারিখ ভুয়া,অবরোধ ভুয়া,ধর্মঘট ভুয়া,বিএনপি লাল কার্ড খেয়ে পালিয়ে গেছে।এই সময় পথসভায় উপস্থিত ছিলেন- ফেনী দুই আসনের নৌকা প্রতীকের প্রার্থী নিজাম হাজারী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা,সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল,উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল,সাধারণ সম্পাদক জহিরুল হক তানভীর সহ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
উল্লেখ, আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের নোয়াখালী ৫ আসন নৌকা প্রতীকের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওবায়দুল কাদের।
১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রথমবার মনোনয়ন পেয়েছিলেন ওবায়দুল কাদের। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সপ্তমবার মনোনয়ন পেয়েছেন তিনি। আর এই আসন থেকে নির্বাচিত হয়ে ওবায়দুল কাদের পাঁচ বার সংসদে গিয়েছেন।
নোয়াখালী-৫ আসনে অন্যান্য প্রার্থী হলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামসুদ্দোহা (চেয়ার), জাসদের মোহাম্মদ মকছুদের রহমান (মশাল), জাতীয় পার্টির খাজা তানভীর আহমেদ (লাঙ্গল) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের শাকিল মাহমুদ চৌধুরী (ছড়ি) প্রতীক পেয়েছেন।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার