ঢাকা বৃহষ্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকা প্রার্থীর অনুসারীদের হামলা


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২২-১২-২০২৩ রাত ৮:১৭
২৭৮ নং চট্টগ্রাম-১ মিরসরাই আসনের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন সমর্থকের কর্মীর ওপর নৌকার সমর্থকের হামলা অভিযোগ পাওয়া গেছে। 
২২ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ১২টার উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নে ৪নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার ওই সমর্থকের নাম দিল মোহাম্মদ অপু (২২)। সে একই ইউনিয়নের মোহাম্মদ জাহাঙ্গীরের সন্তান।
গুরুত্বর আহত দিন মোহাম্মদ অপুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সুত্রে জানা যায়, দিন মোহাম্মদ অপু সকাল থেকে খৈয়াছড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পুর্ব খৈয়াছড়া এলাকার বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের পোস্টার লাগানোর কাজ করছিল। এই সময় খৈয়াছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লাবিবের নেতৃত্বে ইউসুফ, রিয়াজ, রাকিব, ফারুখসহ আরও বেশ কয়েকজন অপুর ওপর হামলা চালায়। হামলা থেকে বাঁচতে সেখান থেকে পালিয়ে কিছুদূর আসার পর আবারও দ্বিতিয় দফা হামলার শিকার হন।
এই বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দায়িত্বরত চিকিৎসক ডা: জয়া ধর বলেন,  দিন মোহাম্মদ অপু নামে একজন আমাদের এখানে ভর্তি হয়েছেন।প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
 
হামলার বিষয়ে   মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন , হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠিয়েছি। যতটুকু জেনেছি পোষ্টার লাগানোকে কেন্দ্র করে হামলা ঘটনা ঘটেছে। কেউ এখনো অভিযোগ দেয় নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

এমএসএম / এমএসএম

স্ত্রীকে হাত-পা ও মুখে টেপ দিয়ে বেধে সৎ মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেপ্তার

কচুয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ধারাবাহিক মামলা, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড