বাউফল প্রেস ক্লাব নির্বাচন সভাপতি বাচ্চু, সম্পাদক তোফাজ্জেল, যুগ্ম সম্পাদক হিরোন
পটুয়াখালীর বাউফল প্রেস ক্লাবের কার্যকারী পরিষদ নির্বাচনে সভাপতি পদে মো. কামরুজ্জামান বাচ্চু (জনকণ্ঠ) ও সাধারন সম্পাদক পদে মো. তোফাজ্জেল হোসেন (মানব জমিন) যুগ্ম সম্পাদক পদে মনিরুজ্জামান হিরোন নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব নির্বাচনের নির্বাচন কমিশনার ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী কামরুজ্জামান বাচ্চু তার প্রতিদ্ব›দ্বী সমকালের প্রতিনিধি জিতেন্দ্র নাথ রায়কে পরাজিত করে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং তোফাজ্জেল হোসেন তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মাইটিভি প্রতিনিধি ডিউককে পরাজিত করে সাধারন সম্পাদক ও মনিরুজ্জামান হিরোন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনন্দ টিভির প্রতিনিধি নাজিম উদ্দিনকে পরাজিত করে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এর আগে সকাল ৯টায় বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও প্রেসক্লাব নির্বাচনের নির্বাচন কমিশনার প্রতীক কুমার কুন্ডু, উপজেলা সমাজসেবা অফিসার মনিরুজ্জামান হিরোন ও মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী।
নির্বাচনে এবিএম মিজানুর রহমান (প্রথম আলো) সহ-সভাপতি, মো. ফারুক হোসেন কোষাধ্যক্ষ, মো. সাইফুল ইসলাম দপ্তর সম্পাদক, অতুল চন্দ্র পাল (ভোরের কাগজ), আরেফিন সহিদ (অভজারবার), মো. আসাদুজ্জামান সোহাগ ও মো. জলিলুর রহমান কার্যনিবাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় প্রচার সম্পাদক পদে উত্তম কুমার, ক্রীড়া সম্পাদক পদে মাঈন উদ্দিন জিপু ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে পিয়াল হাসান নির্বাচিত হয়েছেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied