ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মানিকগঞ্জে ১০১ কেজি গাজাঁসহ ৩ মাদক কারবারি গ্রেফতার


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ২২-১২-২০২৩ রাত ৯:৫২

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলা থেকে ১০১ কেজি গাজাঁসহ ০৩ জন মাদক কারবারি'কে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি ৩।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার  লে. কমান্ডার আরিফ হোসেন।

বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে শিবালয় উপজেলার পাটুরিয়া ট্রাক টার্মিনাল এলাকায় একটি অভিযানিক দল অভিযান চালিয়ে
১০১.৪৪ কেজি গাজাঁসহ বি- বাড়ীয়া জেলার সোহেল মিয়া, মো: মিকাইল ও ইমরান মিয়াকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার  লে. কমান্ডার আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো তারা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা